শনিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » কবিতা- অঝোরে
কবিতা- অঝোরে
রাহুল রাজ :: কত দিন তোমার চুলের
গন্ধ শুকিনা।
বন্ধ ঘরে অন্ধ আবেগে-
নিস্পলক চোখে,
দেখি না তোমার চোখ।
হয় না ডাকা সেই প্রিয় নামে-
মুনা পাখি সোনা পাখি।
কত দিন হয়!
আলতো আদরে-
প্রেমের চাঁদরে-
জড়িয়ে ধরি না বুকে।
ভালোবাসাবাসি, চাঁপা হাসাহাসি-
ভেসে যাওয়া সুখে দুখে।
কিছু নেই ঠিক, হাল ভাঙ্গা নাবিক-
ভাসে দরিয়ার জলে-
প্রেমের দাহনে পুড়েছি আমি
গভীর প্রেমের ছলে।
হয়নি বলা কত কাল ওগো
কেমন আছ তুমি?
সমুখে পথ, তবু কানে ভাসে শপথ,
পথভ্রষ্ট আমি।
কোন দিন যদি, কবির কথা
গোপনে মনে পড়ে।
কবিতায় খুঁজো, বুঝো,
চোখের জল কালি হয়ে
ঝরেছিল অঝোরে।





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই
রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক