শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা অটোরিকশা চালকের বিরুদ্ধে
প্রথম পাতা » চট্টগ্রাম » ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা অটোরিকশা চালকের বিরুদ্ধে
বুধবার ● ৪ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা অটোরিকশা চালকের বিরুদ্ধে

প্রর্তীকি ছবি আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে মাঠ পর্যায়ে থেকে কাজ শেষ করে ফেরার পথে স্বাস্থ্যকেন্দ্র থেকে ৩শত মিটার দূরে ৩০ বছরের এক নারী পরিবার কল্যাণ পরিদর্শিকাকে (এফডব্লিউভি) অতর্কিতভাবে গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেছেন ২৮ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাত এক অটোরিকশাচালক।
মঙ্গলবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের ৩০০ মিটার দূরে। আক্রান্ত ওই নারী একই ইউনিয়নের এক হিন্দু পাড়ার গৃহবধূ। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভুগি পরিবার কল্যাণ পরিদর্শিকার সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারী মঙ্গলবার বিকেলে মাঠ পর্যায়ে কাজ সেরে কাছের নোয়াপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ফিরছিলেন। জায়গাটি ছিলো জনশূন্য। নির্জন। এসময় ওই নারীকে একা সড়ক দিয়ে হেঁটে যেতে দেখে ওই অটোরিকশা চালক গাড়ি থামিয়ে নেমে তাঁকে ঝাপটে ধরার চেষ্টা করেন। তাঁর গায়ের স্পর্শকাতর স্থানে হাত দিতে চান। এসময় ওই নারী চিৎকার দিলে ওই অটোরিকশা চালক গাড়িয়ে চালিয়ে পালিয়ে যান। পরে ওই নারী ও তাঁর স্বামী স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের চেয়ারম্যান মুহাম্মদ বাবুল মিয়া, নোয়াপাড়া পুলিশ ফাঁড়িতে গিয়ে মোখিক অভিযোগ দেন।
ভুক্তভুগি ওই নারী বলেন, ঘটনার সময় তিনি কাজ শেষ করে স্বাস্থ্য কেন্দ্রে ফিরছিলেন। এসময় ওই চালক গাড়ি থামান। এতে তাঁর সন্দেহ হয়। এরপর মুহূর্তেই তাঁকে ঝাপটে ধরার চেষ্টা করে গায়ে হাত দেন। তিনি বলেন, দিন দুপুরে যদি আমরা নারীরা কাজে যেতে না পারি তাহলে আমরা বাঁচবো কি করে।
এ বিষয়ে রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরী বলেন, ঘটনাটি জানার পর তিনি স্থানীয় চেয়ারম্যানকে ওই এলাকার ক্লোজ সার্কিট ক্যামরার ( সিসিটিভি) ফুটেজ সংগ্রহ করতে বলেছেন। ফুটেজ নিয়ে ওই চালককে শনাক্ত করার পর মামলা করা হবে। ঘটনাস্থলের ৫০০ মিটার দুরত্বের নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) টুটুন মজুমদার বলেন, তিনি এ ঘটনা জানেন না এমন কি শুনেন নি।





আর্কাইভ