শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৬ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » বিএনপির রোড মার্চে সরকার পতনের আন্দোলনের ঘোষণা দেন মির্জা ফখরুল
প্রথম পাতা » চট্টগ্রাম » বিএনপির রোড মার্চে সরকার পতনের আন্দোলনের ঘোষণা দেন মির্জা ফখরুল
শুক্রবার ● ৬ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপির রোড মার্চে সরকার পতনের আন্দোলনের ঘোষণা দেন মির্জা ফখরুল

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: বিএনপির রোড মার্চে মিরসরাইয়ে সরকার পতনের আন্দোলনের ঘোষণা দেন মির্জা ফখরুল।
‘এতদিন আমরা শান্তি পূর্ণ আন্দোলন করেছি। আজকে তারুণ্যের রোড মার্চ শেষ। এবার সরকার পতনের একদফা আন্দোলন। এখনো সময় আছে বলবো দ্রুত পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ন্যস্ত করুন। নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিন।’
বুধবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোড মার্চ মিরসরাই পৌঁছালে সেখানকার পৌর সদর এলাকায় একটি পথসভায় এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় তিনি আরো বলেন, ‘আপনারা ১৪ এবং ১৮ সালে অবৈধ নির্বাচন করেছেন। আগুন জ্বালিয়ে, সন্ত্রাস করে তা বিএনপির ঘাঁড়ে চাপিয়েছেন। একটা কথা আছে না, ‘বার বার ঘুঘু তুমি খেয়ে যাও ধান..এটা আর করতে দেয়া হবে না। আমরা কারো কাছে ক্ষমতা চাই না। আমরা জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই।’
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসন থেকে দেশে ফিরিয়ে আনার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সরকার আটকে রেখেছে। তাকে মিথ্যা মামলা থেকে মুক্ত করে তাঁকে বাঁচাতে হবে। তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসনে পাঠিয়েছে। তাঁকেও মিথ্যা মামলা থেকে মুক্তি করে দেশে ফিরিয়ে আনতে হবে। এ জন্য দরকার দুর্বার আন্দোলন।’
এসময় মিরসরাইয়ের জনগণকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘মিরসরাইয়ের বীর জনগণ। আপনারা সবসময় অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে ও গণতন্ত্রের স্বার্থে সংগ্রাম করে চলেছেন। আগামীতেও এ সরকারের সকল অন্যায় জলুমের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখবেন।’
এর আগে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আজকে কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে তারুণ্যের রোড মার্চ ঘিরে জনগণ রাস্তায় নেমে এসেছে। সরকারের এখন বিদেশেও কেউ নাই, দেশেও কেউ নেই। এখন এ সরকারকে ক্ষমতা থেকে টেনে নামাতে হবে।’
মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহাজাহান, ব্যারিষ্ট্রার মাহবুব উদ্দিন খোকন, ত্রাণ বিষয়ক সম্পাদক বেলাল আহম্মদ, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, নুরুল আমিন চেয়ারম্যান ও ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল (অব:) আজিম উল্ল্যাহ বাহারসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি নেতৃবন্দ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)