শুক্রবার ● ৬ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » ঢাকা » প্রধানমন্ত্রীকে খালি হাতে ফিরে আসতে হয়েছে : গণতন্ত্র মঞ্চ
প্রধানমন্ত্রীকে খালি হাতে ফিরে আসতে হয়েছে : গণতন্ত্র মঞ্চ
আজ শুক্রবার রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র - যুক্তরাজ্য সফর এবং প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এর পরিচালনায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম ও নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার।
গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বলেন, দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের মধ্যে প্রধানমন্ত্রী ১৬ দিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর করলেন। তলে তলে যে আপোষ তিনি করতে চেয়েছিলেন তাতে ব্যর্থ হয়ে যুক্তরাজ্যে এসে একবার বিষোদগার করেছিলেন, আজকের সংবাদ সম্মেলনে আরেকবার করলেন। দেশের অর্থনৈতিক সংকট, অসহনীয় মূল্যস্ফীতি, ডেঙ্গু পরিস্থিতি, রিজার্ভ সংকট - কোন ব্যাপারেই প্রধানমন্ত্রীর কোন উদ্বেগ নেই। তার সব উদ্বেগ কিভাবে অবৈধ ক্ষমতা কুক্ষিগত রাখা যায়, সেই ব্যাপারে। একদিকে তিনি বিরোধী দলের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিষোদগার করেছেন; অন্যদিকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং জনগণের ভোটাধিকার নিয়ে নিরেট মিথ্যাচার করেছেন। এই সরকার ক্ষমতায় থাকলে অচিরেই বাংলাদেশ অর্থনৈতিক ভাবে দেউলয়া রাষ্ট্রে পরিণত হবে।
নেতৃবৃন্দ বলেন, আমরা চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত। অচিরেই জনগণের দুর্বার আন্দোলনের মুখে এই সরকার পদত্যাগে বাধ্য হবে। চলমান গণতান্ত্রিক আন্দোলনকে সকল শ্রেণী পেশার মানুষকে অংশ নেওয়ার আহবান জানানো হয়।





উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী