শিরোনাম:
●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
রাঙামাটি, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে আগুনে ৭ দোকান ও কালিয়াকৈরে ৮ ঘর পুড়ে গেছে
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে আগুনে ৭ দোকান ও কালিয়াকৈরে ৮ ঘর পুড়ে গেছে
শনিবার ● ৯ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে আগুনে ৭ দোকান ও কালিয়াকৈরে ৮ ঘর পুড়ে গেছে

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৯.৩৮মিঃ) গাজীপুর জেলা শহরের জয়দেবপুর বাজার বাসটার্মিনাল এলাকায় ৯ এপ্রিল শনিবার সকালে অগ্নিকাণ্ডে মালামালসহ ৭টি দোকান পুড়ে গেছে ৷ ৭ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় অগি্নকাণ্ডে ৮টি ঘর পুড়ে গেছে ৷

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন মো. হাসিবুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, সকাল সাড়ে ৬টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় আনোয়ার হোসেনের তেলের দোকানে আগুন লাগে ৷ মুহূর্তের মধ্যে আগুন পাশের মো. সাদ্দাম, হযরত আলী, মো. মোস্তফা, রেজাউল, সেলিম মিয়ার দোকানে ছড়িয়ে পড়ে৷ খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা এসে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন ৷

আগুনে আনোয়ার, সাদ্দাম, হযরত আলীসহ ৭টি বিভিন্ন প্রকারের দোকান ও মালামাল পুড়ে গেছে ৷ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের ঐ কর্মকর্তা ৷ তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি ৷

এর আগে ৭ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় অগ্নিকাণ্ডে ৮টি ঘর পুড়ে গেছে৷

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তেলিরচালা এলাকার মো. আফসার উদ্দিনের বাড়িতে আগুনের সূত্রপাত হয় ৷ পরে তা আশেপাশে ছড়িয়ে পড়ে ৷

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত পৌনে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷

আগুনে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে ৷ তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে অপূর্ব জানান ৷

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা ৷

তবে তাত্‍ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পারিমাণ তারা জানাতে পারেননি ৷ কোন হতাহতের খবর পাওয়া যায়নি ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)