শনিবার ● ৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » উসমান গণি খুলনা বিভাগের শ্রেষ্ঠ এসিল্যান্ড
উসমান গণি খুলনা বিভাগের শ্রেষ্ঠ এসিল্যান্ড

ঝিনাইদহ প্রতিনিধি :: (৯ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৯.৩০মিঃ) ঝিনাইদহ সদর সহকারী কমিশনার (ভূমি) উসমান গণি সরকারি সেবা সহজীকরণ ও সু-শাসন প্রতিষ্ঠায় উদ্বাবন চর্চা এবং আইসিটি ব্যবহারে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় খুলনা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন ৷ খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার হিসেবে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেয়া হয় ৷ শুক্রবার সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ ৷ বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মইনুদ্দীনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ৷ অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন ৷





শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত