শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » কুষ্টিয়া » নাশকতা মামলার প্রধান আসামিকে নিয়ে ষড়যন্ত্র
প্রথম পাতা » কুষ্টিয়া » নাশকতা মামলার প্রধান আসামিকে নিয়ে ষড়যন্ত্র
শনিবার ● ১১ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাশকতা মামলার প্রধান আসামিকে নিয়ে ষড়যন্ত্র

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নতুন পাড়া এলাকার মৃত গণি মিয়ার ছেলে মোশারফ তিনি নাশকতা মামলার প্রধান আসামি তার বিরুদ্ধে গত ২৪ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০.৩০ এ বড় আইলচারা বাজারের আসলাম জোয়ার্দ্দারের দোকানের সামনে রাস্তার উপরে নাশকতা করে। সরকার বিরোধী আন্দোলন, নাশকতা সৃষ্টিকারী ও পরিকল্পনাকারী তার নেতৃত্বে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছিল। পুলিশ প্রশাসন সেখানে অভিযান চালিয়ে ককটেল বোমা লোহার রড লাঠি শুটা সহ হাতিয়ার হিসেবে ব্যবহারকৃত মালামাল জব্দ করে ।এই ঘটনায় কুষ্টিয়া মডেল থানা একটি মামলা হয়েছে যার নং ৬১/৫২৮ এই মামলায় মোশারফকে এক নাম্বার আসামি করে আরো বিশ জন সহ অজ্ঞাত আরো ১৫০ জনের নামে মামলা করা হয়। এই মামলায় তাকে গত ৪ অক্টোবর ২০২৩ তারিখে গ্রেফতার হয়। গত কিছুদিন আগে জামিনে মুক্তি পেলে জেলা কারাগারের গেট থেকেই তাকে রিসিভ করে নিয়ে যায় কুষ্টিয়া সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক নজরুল ইসলাম প্রধান । এমনটাই জানিয়েছে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। গত ৭ নভেম্বর রাতে বটতৈল আনসার ক্যাম্পের সামনে বিএনপি জামাতের ডাকা অবরোধের প্রতিবাদে রোডে শোডাউন ও বিক্ষোভ করেন আওয়ামী লীগের সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা । সেখানে দেখা যায় নাশকতা মামলার প্রধান আসামি মোশাররফকে আওয়ামী লীগের নেতা বানিয়ে বক্তব্য দেন নারী কেলেঙ্কারি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত ১১ আগস্ট ২০২২ তারিখে কুষ্টিয়া সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। ভুক্তভোগী স্বপ্না খাতুন নামে এক নারী নজরুল ইসলাম প্রধানের বিরুদ্ধে মামলা করেন। ভুক্তভোগী স্বপ্না খাতুনের সাথে কথা হলে তিনি বলেন আমি আদালতে মামলা করেছি বিচার পাওয়ার জন্য, যার মামলা নাম্বার ১৭/৩২৫ । মামলাটি আদালতে চলমান রয়েছে । চলতি মাসের ১৩ নভেম্বর এ মামলাটির দিন রয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়ার আগেই তাকে নির্দোষ দাবি করে আবারো তাকে কুষ্টিয়া সদর উপজেলার কৃষক লীগের আহ্বায়ক পদে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দেওয়া হয়েছে । এই বিষয়ে অবশ্যই আমি আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করব সেইসাথে লিখিত অভিযোগ দিব দলীয় নেতাদের কাছে। পদ ফিরে পাওয়ার পর থেকে আমার ছেলেকে বিভিন্ন জায়গায় ভয়ভীতি ও আমার বাসার আশেপাশে এসে ভয় ভিতী প্রদর্শন করছে এবং আমাকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিচ্ছে । আমি এর সুষ্ঠু ও সঠিক বিচার দাবী করছি। আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কথা হলে তারা বলেন, সে নাশকতা মামলার প্রধান আসামি সহ জামাত বিএনপির লোকজনকে একত্রিত করে আওয়ামী লীগ বানিয়ে এলাকায় বিভ্রান্ত ছড়াচ্ছে। তার এ কার্যক্রমে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন স্থানীয় আওয়ামী লীগের প্রবীণ ও ত্যাগী নেতা কর্মীরা। এ বিষয়ে বটতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী দেওয়ান এর সাথে কথা হলে তিনি বলেন ঘটনা সঠিক জামাত বিএনপির লোকজনকে সাথে নিয়ে এই ছেলেটি এলাকায় বিভ্রান্ত ছড়াচ্ছে। সে মোশাররফকে আওয়ামী লীগ নেতা বানাচ্ছে সে আওয়ামীলীগের কোন পদেই নাই, তার পরিবারসহ সে নিজেও নাশকতা মামলার আসামি। অথচ তাকে আওয়ামী লীগ নেতা বানিয়ে বক্তব্য দিচ্ছে সে, কি প্রমাণ করতে চাচ্ছে নিঃসন্দেহে আগামী নির্বাচনে একটি প্রভাব ফেলানোর গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে নজরুল ইসলাম প্রধান ও মোশারফ গং । কিছুদিন হলো সে নাশকতা মামলায় জেল থেকে বের হয়ে এসেছে । কি এমন ঘটনা ঘটেছে যে রাতারাতি সে জয় বাংলা জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে কিছুদিন আগেও সে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করেছে। সরকার বিরোধী আন্দোলন তার নেতৃত্বে সংঘটিত হয়েছিল। অতএব অতি ভক্তি চোরের লক্ষণ। আমরা ইতিমধ্যে একটি অভিযোগ পত্র লিখেছি আমরা দলীয় ভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এ ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া কৃষকলীগের সাধারণ সম্পাদক এম এ মোমিন মন্ডল কে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি। বিষয়টি নিয়ে কুষ্টিয়া সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক নজরুল ইসলাম প্রধানের সাথে কথা হলে তিনি বলেন আমি দলের জন্য কাজ করতেছি আমাকে নিয়ে চক্রান্ত চলছে আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। নাশকতা মামলার প্রধান আসামী মোশাররফকে সাথে নিয়ে আপনি বিক্ষোভ করেছেন কেন? এটার কারণ জানতে চাইলে তিনি বলেন তাকে চক্রান্ত করে নাশকতা মামলায় আসামী করা হয়েছে।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

আর্কাইভ