শিরোনাম:
●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » পুলিশের ধাওয়ায় পণ্ড হয়ে গেল বিএনপির মশাল মিছিল
প্রথম পাতা » ময়মনসিংহ » পুলিশের ধাওয়ায় পণ্ড হয়ে গেল বিএনপির মশাল মিছিল
মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুলিশের ধাওয়ায় পণ্ড হয়ে গেল বিএনপির মশাল মিছিল

ছবি : সংবাদ সংক্রান্ত ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। তারই ধারাবাহিকতায় হরতাল সমর্থনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মশাল মিছিল করেছে বিএনপি। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে মশাল মিছিল পণ্ড করে দেয়। পরে মশাল মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সামনে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়কে মশাল মিছিল করেন তারা।

জানা যায়, গতকাল সোমবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এ অবরোধের ঘোষণা দেন। বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শেষ হচ্ছে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টায়। চলমান আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করা হবে। বিএনপিসহ সমমনা দলগুলো এ কর্মসূচি পালন করবে।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলার সাবেক সংসদ সদস্য শাহ্‌ নুরুল কবীর শাহীনের নেতৃত্বে মশাল মিছিলে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান লিটন, উপজেলা যুবদলের সাবেক সদস্য জাকির হোসেন, পৌর যুবদলের সাবেক সদস্য আল আমিন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোবারক হোসেন সহ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





আর্কাইভ