শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কলা পাকাতে মিশানো হচ্ছে বিষাক্ত রাসায়নিক পদার্থ
প্রথম পাতা » অপরাধ » কলা পাকাতে মিশানো হচ্ছে বিষাক্ত রাসায়নিক পদার্থ
সোমবার ● ১১ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কলা পাকাতে মিশানো হচ্ছে বিষাক্ত রাসায়নিক পদার্থ

---

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (১১ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৮.৫৫মিঃ) গাজীপুরের কলার আড়ত্‍গুলোতে কলা পাকাতে প্রকাশ্যেই মিশানো হচ্ছে কার্বাইড, ডিডিটি এবং অন্যান্য বিষাক্ত রাসায়নিক পদার্থ৷

বাণিজ্যিকভাবে চাষ করা ও অপুষ্ট কলা এক মাসেও পাকে না৷ তাই কলা পাকাতে রাসায়নিক পদার্থ মিশিয়ে কৃত্রিম উপায়ে কলা পাকিয়ে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা৷

১১ এপ্রিল সোমবার গাজীপুর শহরের রেল গেট সংলগ্ন সাহাপাড়া এলাকার কলার আড়ত্‍-এ ঘুরে দেখা গেছে, কলা পাকানোর জন্য ছোট্ট ঘর তৈরী করে থাকে৷ যেটাকে ” হাউজ” বলে৷ এই হাউজে ১২-২৪ ঘন্টা কলা রাখা হয়, এর ভিতরেই কলা সম্পূর্ণভাবে পেকে যায়৷ আর এই অল্প সময়ে কলা পাকানোর জন্য ব্যবহার করে কার্বাইড, পোকা মারার বিষ ডিডিটি এবং অন্যান্য বিষাক্ত রাসায়নিক পদার্থ৷ বিষাক্ত পদার্থের স্প্রে দিয়ে কলা নরম করে, পরে ডিডিটি’র সাথে কার্বাইড মিঙ্ করে স্প্রে করে যাহাতে কলার সবুজ রং হলুদে পরিণত হয়৷ বাহ্যিকভাবে আকর্ষনীয় ও হলুদ দেখা গেলেও এর ভিতরে শক্ত থাকে৷

নাম প্রকাশে অনিচ্ছুক এক কলার আড়ত্‍দার আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, কলায় এসব পদার্থ মিশালে কলা দ্রুত পাকে এবং কলা দেখতে আকর্ষনীয় হয় বিধায় পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা দাম একটু বেশী হলেও কলা কিনে নিয়ে যায়৷ এতে আমাদেরও লাভ বেশী হয়৷ তাছাড়া কলা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে৷ এসব পদার্থ মিশানো কলা খেলে যে মানুষের ক্ষতি হয় এমন প্রশ্নের জবাবে তিনি জানায়, ‘সবাই মিশায়, তাই আমিও মিশাই’৷

এসব পদার্থ কোথা থেকে কেনা হয় জানতে চাইলে সে জানায়, যেখান থেকে যখন কলা কিনে আনা হয়, তখন সেখান থেকেই এসব পদার্থও কিনে আনা হয়৷

আরো অনুসন্ধানে দেখা গেছে, গাজীপুর সদর, কালীগঞ্জ, কাপাসিয়া, শ্রীপুর, কালিয়াকৈর বাজারসহ বিভিন্ন বাজারে কলার আড়ত্‍ রয়েছে৷ এসব কলার আড়ত্‍-এ প্রতিদিন কলা পাকানোর জন্য এবং কলার রং আকর্ষনীয় করার জন্য কার্বাইড, ডিডিটি এবং অন্যান্য বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশানো হচ্ছে৷

গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. আলী হায়দার খান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, এসব বিষাক্ত পদার্থ মিশানো ফল খেলে মানব দেহে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশী থাকে৷ আর দীর্ঘদিন বিষাক্ত পদার্থ মিশানো ফল খেলে কিডনিও বিকল হতে পারে৷ এমন কি মৃত্যুও হতে পারে৷

ডিডিটি: ডিডিটি সাধারণত পোকামাকড় দমনে ব্যবহার করা হয়৷ আর ‘ডিডিটি’র সঙ্গে অন্য কেমিক্যাল মেশালে এর ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়৷ যা মানবদেহে ঢুকলে কম সময়ে মারাত্মক ক্ষতি করে৷ ক্যান্সারসহ নানা মরণব্যাধি সৃষ্টি করে৷ বিশেষ করে মহিলাদের স্তন ক্যান্সার হওয়ার আশংকা থাকে বেশি৷
অপর দিকে বিশেষজ্ঞ চিকিত্‍সকরা বলেছেন, ‘ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন’ বা ডিডিটি সাধারণত পোকামাকড় দমনে ব্যবহার করা হয়৷ আর ‘ডিডিটি’র সঙ্গে অন্য কেমিক্যাল মেশালে এর ক্ষমতা কয়কে গুণ বেড়ে যায়৷ যা মানবদেহে ঢুকলে কম সময়ে মারাত্মক ক্ষতি করে৷ ক্যান্সারসহ নানা মরণব্যাধি সৃষ্টি করে৷ বিশেষ করে মহিলাদের স্তন ক্যান্সার হওয়ার আশংকা থাকে বেশি৷

চিকিত্‍সকদের মতে, ‘ডিডিটি’ ও কেমিক্যাল মেশানো খাদ্য খেয়ে কেউ মারা গেলে বহু বছর পর কবর থেকে লাশ উত্তোলন করে পরীক্ষা করলেও সেই কেমিক্যালের আলামত পাওয়া যাবে৷ দেড়শ’ বছরেও এসব কেমিক্যালের তেজস্ক্রিয়া নষ্ট হয় না বলে তারা জানান৷

কার্বাইড : ক্যালসিয়াম কার্বাইড এক ধরণের রাসায়নিক পদার্থ৷ এটি এক ধরণের যৌগ যা বাতাসে বা জলীয় সংস্পর্শে এলেই উত্‍পন্ন করে এসিটিলিন গ্যাস৷ যা ফলে প্রয়োগ করলে এসিটিলিন ইথানল নামক বিষাক্ত পদার্থে রূপান্তরিত হয়৷ কার্বাইড মিশ্রিত ফল খেলে মানুষ দীর্ঘমেয়াদি নানা রকম রোগে ভোগে৷ বিশেষ করে বদহজম, পেটেরপীড়া, পাতলা পায়খানা, জন্ডিস, গ্যাস্ট্রিক, শ্বাসকষ্ট, অ্যাজমা, লিভার ও কিডনি নষ্ট হওয়াসহ ক্যান্সারের মতো জটিল রোগের সৃষ্টি হয়৷ এছাড়া মহিলারা এর প্রভাবে বিকলাঙ্গ শিশুর জন্ম দিতে পারে৷ শিশুরা বিষাক্ত পদার্থের বিষক্রিয়ার ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয়৷

স্থানীয় কৃষিবিদরা কেমিক্যাল সম্পর্কে একই মতামত পোষণ করে বলেন, ব্যবহারকারীরা নিজেরাও জানে না যে তারা কী ধরনের বিষ ব্যবহার করছেন৷ তারা জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন বলে কৃষিবিদরা জানান৷

এবিষয়ে কথা হলে কয়েকজন সচেতন ব্যক্তি আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে বলেন, যারা খাদ্য দ্রব্যে এসব কেমিক্যাল মিশায় তাদের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না যার ফলে দিনদিন এসব বেড়েই চলেছে৷ এসব কেমিক্যাল মিশ্রিত খাদ্য খেয়ে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে৷

তাদের দাবি, খুব দ্রুত ওই সব কলাসহ বিভিন্ন খাদ্যে কেমিক্যাল মিশানো ব্যবসায়ীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক৷ এবং কলায় বিষাক্ত কেমিক্যাল মিশানো বন্ধ করা হোক৷





অপরাধ এর আরও খবর

শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)