শনিবার ● ১৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » ঢাকা » অধিকার প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের মত আর একটি গণজাগরণের আহবান
অধিকার প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের মত আর একটি গণজাগরণের আহবান
মহান বিজয় দিবসে আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক করা হয়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, আনছার আলী দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য এপোলো জামালী, সাইফুল ইসলাম, পার্টির ঢাকা মহানগর কমিটির সদস্য জোনায়েদ হোসেন, নান্টু দাস, শিল্পাঞ্চল কমিটির নাঈম কান,আব্দুল হালিম ভূঁইয়া, মোহাম্মদ সুমন প্রমুখ।
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধে উপস্থিত নেতা কর্মী ও গণমাধ্যমের উদ্দেশ্যে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জনগণের বিজয়কে বর্তমান সরকার ও সরকারি দল পরাজয়ে পরিনত করেছে; মুক্তিযুদ্ধের সাম্যভিত্তিক গণতান্ত্রিক চেতনাকে ভূলুণ্ঠিত করেছে। ভোটের অধিকার হরণ করে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের পথ রুদ্ধ করে দিয়েছে।প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গোটা নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে বিরোধী দলবিহীন ভোট ভোট খেলাকে নিয়মে পরিনত করা হয়েছে। এটা মানুষের গণতান্ত্রিক অধিকারের সরাসরি বিরুদ্ধাচারণের সামিল।
তিনি বলেন, গত দেড় দশকে গণতন্ত্রের পরিবর্তে প্রবল কর্তৃত্ববাদী স্বৈরশাসন প্রতিষ্ঠা করা হয়েছে। সকল সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। গায়ের জোরে ক্ষমতায় থাকতে যেয়ে দেশের অবশিষ্ট গণতান্ত্রিক কাঠামো ভেংগে দেয়া হয়েছে। সরকারের প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি দেশকে দ্রুতই নৈরাজ্যের পথে নিপতিত করছে।
তিনি এই পরিস্থিতি পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে মুক্তিযুদ্ধের দিশায় আর একটি গণজাগরণের আহবান জানান।





তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ