শিরোনাম:
●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে শিশুদের মাঝে শীতের পোশাক বিতরণ
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে শিশুদের মাঝে শীতের পোশাক বিতরণ
বুধবার ● ২০ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে শিশুদের মাঝে শীতের পোশাক বিতরণ

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: ‘সুস্থ, সুন্দর সমাজ বিনির্মাণে আমরা অঙ্গীকারবদ্ধ’ স্লোগানকে সামনে রেখে মিরসরাইয়ে ৬০ জন অসহায় শিশুকে শীতের পোশাক উপহার দেওয়া হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন চাইল্ড কেয়ার বাংলাদেশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় রূপনগর এলাকায় ৪০ জন শিশু ও বারইয়ারহাট পৌরসভা এলাকায় ২০ জন পথশিশুর মাঝে শীতের পোশাক তুলে দেওয়া হয়। এসময় নতুন পোশাক পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিশুরা।

সংগঠনের সহ-সভাপতি বি.কে.নিশি ও দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম ইমনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তৌফিকুল ইসলাম তপু।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য শাহীনুল হোসেন শাহীন, সংগঠনের প্রতিষ্ঠাতা এহসান গান্ধী ইমন, সংগঠক আনিসুল হক শিমুল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-অর্থ সম্পাদক মনি, প্রচার সম্পাদক ফাহমিদা, সাংগঠনিক সম্পাদক নুর নবী, ধর্ম বিষয়ক সম্পাদক হান্নান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাদিয়া হায়দার, সহ-প্রচার সম্পাদক হ্যাপি চৌধুরী প্রমুখ।

শান্তিনীড়ের ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

মিরসরাই :: মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১৯ সদস্যের নতুন পূর্নাঙ্গ কমিটি আজ রবিবার গঠিত হয়েছে। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় উপস্থিতির সর্বসম্মতিক্রমে বর্তমান সভাপতি মোঃ আশরাফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মৃদুল চন্দ্র দাশ পুনরায় নির্বাচিত হন। পুনঃনির্বাচিত সভাপতি-সম্পাদক সংগঠনের গঠনতন্ত্রের ১৯(ক) ধারা এবং কার্যকরী কমিটি গঠণ ধারা-৮ অনুযায়ী অত্র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। উক্ত কমিটি আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো: নিজাম উদ্দিন, সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, যুগ্ম সম্পাদক শেখ কামরুল হাসান নিজামী পলাশ, সহ-সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন শামীম, সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী, অর্থ সম্পাদক সবুজ কুমার সেন, সমাজকল্যাণ সম্পাদক মো: শওকত হোসেন, শিক্ষা ও বৃত্তি সম্পাদক নুর এ জাহেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো: ইয়াছিন শরীফ, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আরিফ,
প্রচার ও দপ্তর সম্পাদক আজিম উদ্দিন, দুস্থ ও ত্রাণ সম্পাদক মোহাম্মদ আবু সায়েদ, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, শিশু স্বাস্থ্য ও মহিলা সম্পাদক রাজিয়া সুলতানা, প্রবাসী সম্পাদক আরিফ মঈন উদ্দিন, কার্যনির্বাহী সদস্য রাজু কুমার দে এবং কামরুন নাহার।

মিরসরাইয়ে এসএসসি-১৬ ব্যাচের ৪র্থ পুনর্মিলনী অনুষ্ঠিত

মিরসরাই :: মিরসরাই উপজেলার এসএসসি-১৬ ব্যাচের শিক্ষার্থীদের ৪র্থ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে দিনব্যাপী এই আয়োজনে সকাল সকাল উপজেলা ১৬ ব্যাচের বন্ধুদের পদচারণে মুখর হয়ে ওঠে উপজেলার সদর ইউনিয়নে বিসিক শিল্প নগরী এলাকায় পুনর্মিলনী উৎসবে ‘১৬ ব্যাচের প্রায় ৫০০ বন্ধুরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশব।

পুরনো বন্ধুদের আবার একসঙ্গে পেয়ে যেন সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল তাদের। পুরোনো সতীর্থদের নিয়ে নতুন করে স্মৃতি জমাতে ক্যামেরাবন্দী করে রাখতে ছিল অনেক কসরত। মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন। সব ভেদাভেদ ভুলে সবাই একই মিশেলে মিলিত হন।

১৬ ব্যাচের পুনর্মিলনীর আয়োজকরা জানান, বন্ধুত্বের টানে শৈশবের মধুর স্মৃতিচারণায় স্বাধীনতার ৫২ বছরের বিজয় দিবসে ব্যতিক্রমধর্মী মিলনমেলার আয়োজন করেছে। ব্যাচের সদস্যদের অনেকেই দেশ ও দেশের বাইরের বিভিন্ন পেশায় নিয়োজিত। একে অপরকে পেয়ে সেলফি তোলা, গল্প, আড্ডা, স্কুল জীবনের স্মৃতি আওড়ানো, বর্তমান ব্যস্ততা সব মিলিয়ে একটা প্রাণবন্ত উৎসবে মেতে ওঠেন সবাই। সবার গায়ে ছিল একই রঙের টি-শার্ট।

পুনর্মিলনী অনুষ্ঠানে হারিয়ে যাওয়া বন্ধুদের মধ্যে নতুন করে মেলবন্ধন রচিত হয়। সুখ-দুঃখের স্মৃতি রোমন্থন করার সুযোগ ঘটে। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।

মিলনমেলায় ছিল, একসাথে ভোজন আয়োজন ও ডিজে গানের পরিবেশনায় বিসিক মাঠে মেতেছে সবাই৷ পরিচয় সবার যেন এক, সেটা হলো ‘আমরা বন্ধু’।

পুর্নমিলনী আয়োজন কমিটির সমন্বয়ক হোসাইন রিয়াদ জানান, ভবিষ্যতে সব বন্ধু মিলে আমাদের এই ব্যাচকে সাংগঠনিক রূপ দেওয়ার মাধ্যমে আর্থিকভাবে যারা পিছিয়ে আছেন, কিংবা মেধাবী সন্তানদের পড়াশোনায় সহায়তা, বন্ধুদের যেকোনও বিপদে ও আনন্দে পাশে থাকবো৷ আমাদের এত বড় আয়োজনে আর্থিকভাবে সহযোগিতা করেছেন আমাদের ব্যাচের প্রবাসী বন্ধুরা৷ তাদের প্রতি পুর্নমিলনীতে অংশ নেয়া সকল বন্ধুরা কৃতজ্ঞ৷

মিরসরাইয়ে রংধনু ক্লাবের কার্যকরী কমিটি গঠিত, সভাপতি- নেওয়াজ, সম্পাদক- রাজিব

মিরসরাই :: মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা রংধনু ক্লাবের কার্যকরী কমিটি ২০২৪ ইং গঠিত হয়েছে। গত ১৫ ডিসেম্বর বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের শুভপুর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত সংগঠনের কার্যালয়ে আনুষ্ঠানিক আলোচনা সভার মধ্য দিয়ে ক্লাবের বিভিন্ন বিষয় উঠে আসে এবং কার্যকরী কমিটি গঠিত হয়।

গঠিত ১৩ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটিতে সভাপতি আলী নেওয়াজ সোহেল, সহ-সভাপতি স্বপন দাশ, সাধারণ সম্পাদক রাজিব বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক সোহেল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হোসেন সজিব, কোষাধ্যক্ষ তৌহিদুর জামান পারভেজ, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন, অফিস সম্পাদক নিশান দাশ ,ক্রীড়া সম্পাদক শিমুল দেবনাথ ,সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান তামিম, সম্মানিত সদস্য কিশোর চক্রবর্তী, মো. নুরুল আলম রনি ও বিধান দাশ।

রংধনু ক্লাবের কার্যকরী কমিটি ২০২৪ ইং ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার উদয়ন ক্লাবের সহ-সভাপতি আনোয়ারুল আজিম মিল্টন। এই সময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মাওলানা রবিউল হোসেন ভূইয়া,রতন চক্রবর্তী ও বিজয় চক্রবর্তী প্রমুখ।





চট্টগ্রাম এর আরও খবর

শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০ দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০

আর্কাইভ