বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ১৫ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক-১
খাগড়াছড়িতে ১৫ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক-১
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে পুলিশের পৃথক অভিযানে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট উদ্ধার ও চোরাচালানের ঘটনায় সাথে জড়িত বিমল চাকমাকে (৪১) আটক করা হয়েছে।
বুধবার ৭ ফেব্রুয়ারী সকালে জেলা পুলিশ সুপার এক প্রেস ব্রিফিং-এ জানান, মঙ্গলবার রাতে পুলিশ খাগড়াছড়ি জেলা সদরে অভিযান চালিয়ে ৪৩০ কার্টুন মন্ড গ্রীন এ্যাপেল সিগারেট ও ৯০ কার্টুন মন্ড স্ট্রবেরি সিগারেট এবং পানছড়িতে থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫০ কার্টুন ওরিশ সিগারেট আটক করে। যার বাজার মূল্য প্রায় ১৫ লাখ ৪০ হাজার টাকা।
পানছড়িতে সিগারেট উদ্বারের সময় চোরাচালানের ঘটনায় সাথে জড়িত পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের ভূবন্ত চাকমার ছেলে বিমল চাকমাকে আটক করা হয়।
উদ্বারকৃত এ সব সিগারেট থাইল্যান্ডের তৈরী বলে জানা গেছে। ঘটনার সাথে জড়িত চক্রের মূল হোতাদের গ্রেফতারে অভিযান চলছে।
পুলিশ সুপার মুক্তা ধর বলেন, জেলার আভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে।





খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল