শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » খেলা » মিরসরাইয়ে ব্রাদার্স প্রিমিয়ার লীগের উদ্বোধন
প্রথম পাতা » খেলা » মিরসরাইয়ে ব্রাদার্স প্রিমিয়ার লীগের উদ্বোধন
শুক্রবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে ব্রাদার্স প্রিমিয়ার লীগের উদ্বোধন

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে ব্রাদার্স প্রিমিয়ার লীগের উদ্বোধন সম্পন্ন হয়েছে। শুক্রবার ৯ ফেব্রুয়ারী সকালে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ নিমতলা ব্রাদার্স এলিভেনের আয়োজনে ক্রিকেট মাঠে প্রিমিয়ার লীগের উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়া সওদাগর।
ব্রাদার্স প্রিমিয়ার লীগের উদ্যোক্তা ও আহবায়ক কমিটির প্রধান ক্রিকেটার শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং সোহরাব হোসেনের সঞ্চালনায় উক্ত প্রিমিয়ার লীগের উদ্বোধন করেন হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য কামরুজ্জামান কামরুল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পোর্টের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফারুক খাঁন সাহেব, সাবেক ক্রিকেটার জাহিদ শুভ, স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত প্রতিভার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আকতার হোসেন।

উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন ব্রাদার্স ওয়ারিয়র বনাম ব্রাদার্স জায়ান্ট। ব্রাদার্স জায়ান্ট টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ফলাফলে ব্রাদার্স জায়ান্ট ৭ উইকেটে জয়লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের তামজিদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইকবাল হোসেন। খেলা পরিচালনা করেন তপন কুমার দাস, ইমতিয়াজ উদ্দিন শিহাব ও মোহাম্মদ রুবেল এবং ধারাভাষ্যকার হিসেবে ছিলেন সোহান ও রিফাত।

উক্ত প্রিমিয়ার লীগে আহবায়ক হিসেবে সদস্য সচিব হিসেবে রয়েছে কাজী মেহেদী হাসান ও প্রধান উপদেষ্টা হিসেবে মামুনুর রশীদ। এছাড়াও সার্বিক সহযোগীতায় রয়েছে রোমানিয়া প্রবাসী হেলাল উদ্দিন, কানাডা প্রবাসী সাইদুল করিম, আমেরিকা প্রবাসী একরামুল হক রাজেম, আল বাকারা এগ্রো’র রাকিব এবং খাঁন স্যানিটারী।

ব্রাদার্স প্রিমিয়ার লীগের উদ্যোক্তা ও আহবায়ক কমিটির প্রধান ক্রিকেটার শাহাদাত হোসেন জানান, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এই টুর্নামেন্টের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই সাথে অজপাড়া গাঁয়ে থেকে উদ্যোমী ও ভালো মানের খেলোয়াড় বাছাই করার জন্য এই প্রয়াস। ব্রাদার্স এলিভেন থেকে ১ম বারের মতো ০৪ টি টিম গঠন করে পরিচালনা করা হচ্ছে ব্রাদার্স প্রিমিয়ার লীগ, যেখানে লোকাল ০৭ জন এবং ড্রাফটের মাধ্যমে ০৪ জন যুক্ত হয়ে খেলতে পারবে।

মিরসরাইয়ে অভিযান ক্লাবের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী সম্পন্ন

মিরসরাই :: মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা অভিযান ক্লাবের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত প্রায় শতাধিক পরিবার মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।
বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারী সকালে সংগঠনের সভাপতি আমিনুল হক সজীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সফিউল আজম সোহানের সঞ্চালনায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অভিযান ক্লাবের শুভাকাঙ্ক্ষী ও ১ নং করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এমরান হোসেন। আরও উপস্থিত ছিলেন, অভিযান ক্লাবের কার্যকরি পরিষদ সদস্য ও সাবেক সভাপতি সোলেমান উদ্দিন বাদশা, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল হক তপু, বর্তমান সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ আবু ফয়সাল রিফাত, ক্রীড়া সম্পাদক রাকিব হোসেন, সাহিত্য ও সামাজিক সম্পাদক অভিজিৎ তালুকদার, সদস্য শাহাদাত হোসেন নিলয়, সদস্য আরিফুল হক প্রমূখ।





খেলা এর আরও খবর

নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)