শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » খেলা » বিশ্বনাথে লক্ষ টাকার ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন
প্রথম পাতা » খেলা » বিশ্বনাথে লক্ষ টাকার ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন
শুক্রবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে লক্ষ টাকার ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন

--- বিশ্বনাথ প্রতিনিধি :: আকাশে বেলুন উড়িয়ে সিলেটের বিশ্বনাথ উদ্বোধন করা হয়েছে ‘লক্ষ টাকার ফুটবল ট‚র্ণামেন্ট’র ৪র্থ আসরের। বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারী বিকেলে পৌর শহরের জানাইয়া (মশুলা) গ্রামের মাঠে ১৬ দলের অংশ গ্রহনে অনুষ্ঠিত টূর্ণামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

বিশ্বনাথের বিশ্বকাপ টূর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের পাশাপাশি প্রবাসীদের কল্যাণে ক্রীড়াঙ্গণে বিশ্বনাথ উপজেলা অনেক দূর এগিয়ে গেছে। বিশ্বনাথের মতো ‘ফুটবল বা ক্রিকেটে’র এতো টূর্ণামেন্ট আর কোন উপজেলায় হয় না। তাই বিশ্বনাথ উপজেলাকে অনুসরণ করে সিলেটের সবকটি উপজেলাই বেশি বেশি করে টূর্ণামেন্টের আয়োজন করে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়া প্রয়োজন। খেলাধুলা মানুষের শরীর গঠনের পাশাপাশি মানুষকে অপরাধ প্রবনতা থেকে দূরে রাখে, ফলে সমাজ হয় শান্তিময়।

প্রবাসীদের অর্থায়নে ও উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত টূর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে ঘানা থেকে আগত ফুটবলার ওসমানের একমাত্র গোলে এসআর স্পোর্টস ওয়ার্ল্ড সিলেটকে হারিয়ে বিশ্বনাথে হিরামন স্পোটিং ক্লাব জানাইয়া শুভ সূচনা করেছে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন হিরামন স্পোটিং ক্লাবের ফুটবলার শাহীন।

উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান মিয়ার সভাপতিত্বে ও ধারাভাষ্যকার একেএম তুহেমের পরিচালনায় অনুষ্ঠিত টূর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী, উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকদ্দছ আলী, সদস্য আলতাব হোসেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য সিরাজ উদ্দিন।

বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ঐতিহ্যের কমপ্লেক্সে পিঠা উৎসব পালন

বিশ্বনাথ :: গ্রাম-বাংলার ঐতিহ্য ধরে রাখতে সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) পিঠা উৎসব পালন করা হয়েছে। কালের বিবর্তনে হারিয়ে যাওয়ার পথে বাঙালিদের পিঠাপুলির উৎসবের ঐতিহ্য মানুষের সামনে তুলে ধরতেই এর আয়োজন করা হয়েছে। যদিও শীত কিংবা গ্রীষ্মকালে বাংলার ঘরে ঘরে মুখরোচক পিঠাপুলির আয়োজন হয়ে থাকে।

পিঠা উৎসবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন সুমনের বোন আমেরিকা প্রবাসী আয়েশা বেগম জুঁই ও পরিবারের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেলিভারী টেবিল ও হুইল চেয়ার হস্তান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে ও ডাক্তার স্বজল এস চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত পিঠা উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কর্মাসের সাবেক সভাপতি এটিএম সুয়েব শিকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন সুমনের পিতা শাহাদত হোসেন, মা রাবেয়া বেগম, হাসপাতালের ডাক্তার কুলসুমা আক্তার রোজি, ডাক্তার রাজীব বৈষ্ণব, আমেরিকা প্রবাসী ওয়াহিদুল ইসলাম মিতুল, আয়েশা বেগম জুঁই, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্রাচার্য্য, নাসির্ং সুপারভাইজার জয়শ্রী দেব, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ রায়চাঁদ দাশ, স্বাস্থ্য কমপ্লেক্সের টিএলসিএ দিভাংশু গুণ।

বিশ্বনাথ উত্তরপার অটোটেম্পু-অটোরিক্সা চালক শ্রমিক জোটের সভাপতির পদ সাময়িক স্থগিত

বিশ্বনাথ :: গঠনতন্ত্র পরিপন্থি কাজ করায় ‘সিলেট জেলা অটোটেম্পু-অটোরিক্সা চালক শ্রমিক জোট (রেজি নং চট্ট-২০৯৭)’র অন্তভর্‚ক্ত বিশ্বনাথ উত্তরপার উপ-পরিষদের সভাপতি ময়না মিয়ার পদ সাময়িক স্থগিত করেছে জেলা কমিটি। বুধবার (৭ ফেব্রুয়ারী) রাতে সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ স্বাক্ষরিত ‘সভাপতির পদ’ স্থগিতাদেশ পরিপত্রের মাধ্যমে এর সত্যতা নিশ্চিত করা হয়েছে।

একই পরিপত্রে ময়না মিয়ার সভাপতির পদ সাময়িক স্থগিতের পাশাপাশি সংগঠনের সহ সভাপতি সালেহ আহমদ রাজনকে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনের নির্দেশনাও প্রদান করা হয়েছে। তাছাড়া ময়না মিয়া সভাপতি পদে থাকাকালীন সময়ের উপ-পরিষদের আয়-ব্যয়ের হিসেব আগামী এক মাসের মধ্যে জেলা কমিটির কার্যলয়ে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়েছে। অন্যথায় সংগঠনের পক্ষ থেকে ময়না মিয়ার বিরুদ্ধে ‘সাংগঠনিক ও আইনানুগ’ ব্যবস্থা নেয়া হবে।

স্থগিতাদেশ পরিপত্রে উল্লেখ করা হয়েছে, সভাপতির পদের দায়িত্ব পালনকালে ময়না মিয়া সংগঠনের বিশ্বনাথ উত্তরপার উপ-পরিষদের সদস্যদের (চালক) সাথে বার বার অসৌজন্যমূলক আচরণ, গালিগালাজ ও মারপিটের মতো ঘটনা ঘটিয়েছেন। যা সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থি। বিষয়টি অত্যান্ত দুঃখজনক।
উক্ত বিষয়টি নিয়ে জেলা কমিটি ‘ময়না মিয়া’কে বার বার অনুরোধ করার পরও তিনি (ময়না) এবিষয়ে কর্ণপাত না করে নিজের (ময়না) অসৌজন্যমূলক আচরণ, গালিগালাজ ও মারপিটের মতো ঘটনা চালিয়ে যাচ্ছেন। তাই শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে উপ-পরিষদ ও জেলা কমিটি ‘ময়না মিয়া’র প্রতি অতিষ্ট। আর তাই এমতাবস্থায় জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ‘ময়না মিয়া’র সভাপতির পদ ‘সাময়িক স্থগিত’ করা হয়েছে।

এর পাশাপাশি পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত সংগঠনের সহ সভাপতি সালেহ আহমদ রাজনকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হইল। তাছাড়া ময়না মিয়া সভাপতি পদে থাকাকালীন সময়ের উপ-পরিষদের আয়-ব্যয়ের হিসেব আগামী এক মাসের মধ্যে জেলা কমিটির কার্যলয়ে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়েছে। অন্যথায় সংগঠনের পক্ষ থেকে ময়না মিয়ার বিরুদ্ধে ‘সাংগঠনিক ও আইনানুগ’ ব্যবস্থা নেয়া হবে।

এব্যাপারে ময়না মিয়ার সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সত্য নয় বলে এই প্রতিবেদককে জানান।





খেলা এর আরও খবর

গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)