শিরোনাম:
●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
রাঙামাটি, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » হারামিয়া মুছাপুর সংযোগ সড়কের কাজ শেষ পর্যায়ে খুশি এলাকাবাসী
প্রথম পাতা » চট্টগ্রাম » হারামিয়া মুছাপুর সংযোগ সড়কের কাজ শেষ পর্যায়ে খুশি এলাকাবাসী
বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হারামিয়া মুছাপুর সংযোগ সড়কের কাজ শেষ পর্যায়ে খুশি এলাকাবাসী

--- মাহমুদুল হাছান, সন্দ্বীপ প্রতিনিধি :: সন্দ্বীপ উপজেলার হারামিয়া মুছাপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটির সংস্কারকাজ শুরু হয়েছে গত তিন মাস আগে এখন সড়কের কাজ শেষ পর্যায়ে গত বছর স্হানীয় আঞ্চলিক ও জাতীয় পত্রিকাকায় রাস্তা ভেঙ্গে খালে, সড়ক বেহাল চলাচলে ভোগান্তি’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের পরই মূলত সংশ্লিষ্টরা সড়ক সংস্কারের উদ্যোগ নেয়। সন্দ্বীপ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, গত ডিসেম্বরে সড়ক সংস্কারের মালামাল আনা হয়। আর জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়। প্রথমে বালু দিয়ে সড়কটি ভরাট করে উঁচু করা হবে। পরে পিকেটিং ও কার্পেটিংসহ অন্যান্য কাজ করা হবে। হারামিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অংশ ও মুছাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আংশিক অংশে ৭৩ লক্ষ টাকার ব্যায়ে কাজটি করছে মেসার্স আরজু ব্রাদার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়রা জানান, উপজেলার দুই ইউনিয়নের হারামিয়া ৮ নং ও মুছাপুর ৯ নং এলাকা দেড় কিলোমিটার সড়কটি দিয়ে উপজেলা শহর, থানা সংযোগ মোড় পন্ডিতের হাট সহ এলাকার মধ্যে যাতায়াত করা যায়। দুটি ইউনিয়নসহ পূর্ব সন্দ্বীপ এনাম নাহার বালিকা ও পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এ সড়কে চলাচল করে। প্রতিদিন সড়কটি দিয়ে সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল ও মিনি পিকআপ, ট্রাক, দূরপাল্লার পরিবহন, লেগুনাসহ শত শত যানবাহন চলাচল করে। সড়কের অন্তত শতাধিক স্থানে গর্তের সৃষ্টি ছিল । এতে চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে তাদের। বর্তসানে সড়কের ৯০ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে, এতে এলাকার মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেছে । কারণ তারা মনে করছেন যে এ রাস্তায় বর্ষাকালে এক কোমড় সমান পানি ছিল । পাকাকরণ করার পর আর সে পানিতে নামতে হবে না। হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি নজরে আসে। মাননীয় সাংসদ মাহফুজুর রহমান মিতার ঐকান্তিক প্রচাষ্টায় কাজটি দুটি ইউনিয়নের সংযোগ সড়কের পুরো কাজ সম্পন্ন হয়েছে। এতে করে দুই ইউনিয়নের মানুষের আর ভোগান্তি থাকবে না। মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম বলেন এ সংযোগ সড়কের কাজের ফলে আমাদের দুই ইউনিয়নের মানুষের ভোগান্তি যেমন লাগব হলো তেমনি আমাদের স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের পড়ালেখার আর সমস্যা হবে না। মাননীয় সাংসদের আন্তরিকতায় এ কাজ সম্পন্ন হলো। সন্দ্বীপ উপজেলা এলজিইডি প্রকৌশলী রেজাউন নবী বলেন, ‘দীর্ঘদিন সংস্কারের অভাবে খানাখন্দে ভরে ছিল সড়কটি। এটি সংস্কার হলে এলাকার হাজার হাজার মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হবে না।’ আমাদের এলজিইডির কাজ চলমান রয়েছে বাকি সড়কের কাজ ও আমরা দ্রুত সম্পাদন করব।





চট্টগ্রাম এর আরও খবর

চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ