শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ মার্চ ২০২৪
প্রথম পাতা » কৃষি » রাউজানে প্রবাস ফেরত যুবকের কৃষিতে বাজিমাত
প্রথম পাতা » কৃষি » রাউজানে প্রবাস ফেরত যুবকের কৃষিতে বাজিমাত
শনিবার ● ২৩ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে প্রবাস ফেরত যুবকের কৃষিতে বাজিমাত

--- আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: বিদেশ থেকে দেশে ফিরে এসে কৃষি খামার গড়ে এলাকায় তাক লাগিয়েছেন রাউজানের কদলপুর গ্রামের প্রবাস ফেরত যুবক মোহাম্মাদ জিয়াউর রহমান। বিদেশে থাকা অবস্থায় অনলাইনে কৃষি বিষয়ে একটি ট্রেনিং করেন তিনি গত পাঁচ মাস আগে দেশে চলে আসেন। দেশে আসার পর লেগে পড়েন কৃষিতে। সরজমিনে গিয়ে দেখা যায়, প্রবাস ফেরত জিয়াউর রহমান তাঁর বাড়ির পাশে কিছু পতিত জমি ও ধানি জমিতে স্মার্ট পদ্ধতিতে চাষ করেছেন বেশি কিছু ফলের। এখানে প্রায় ২ বিঘা জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে। সড়কের পাশে তাঁর সূর্যমুখী বাগান সড়ক দিয়ে যাওয়ার সময়ে যাত্রীরা উপভোগ করছেন এই সৌন্দর্য। আর প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে এক নজর দেখতে আসছে দর্শনার্থীরা, এসে তারা ছবি তুলছে, সেটি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অপলোড করছেন। দেশি-বিদেশি ও উন্নত জাতের শসা ও শাকসবজি রয়েছে তাঁর ক্ষেতে। লাগানো হয়েছে উন্নত জাতের তরমুজ রোপন করা তরমুজ গুলো আগামী কিছুদিনের মধ্যে বাজারে বিক্রির উপযোগী হবে। এখানে চাষ করা জমি হতে ঘরে তুলায় হয়েছে সরিষার বীজ। কয়েক বিঘা জমিতে চাষ করা হয়েছে বিদেশী ফল সাম্মাম, রক মেলন, ক্যাপসিকাম মরিচ। এছাড়াও রয়েছে তাহের পুরী পেঁয়াজ, টমেটো, খিরা, শসা ও দেশি শাকসবজির চাষ। প্রায় তিনি ৯ বিঘা জমিতে তিনি চাষাবাদ করেছেন। এ ব্যাপারে ৮নম্বর কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, প্রবাস ফেরত জিয়াউর রহমান আমার ইউনিয়নের গর্ব। তিনি দেশে চলে এসে কৃষিতে যে সফলতা দেখাচ্ছেন এটি আমাদের কৃষির জন্য বিশাল এক সুসংবাদ বলে আমি মনে করি। আমাদের রাউজানের সংসদ সদস্য একজন কৃষি প্রেমী মানুষ। রাউজানের কৃষকদের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। এ ব্যাপরে কৃষক জিয়াউর রহমান বলেন, রাউজানের কৃষি বিভাগ ও স্থানীয় চেয়ারম্যানের পরামর্শ ও প্রশিক্ষণ ও সার-বীজ পেয়ে আমি এখন অভাবনীয় সাফল্যের স্বপ্ন দেখছি। তিনি বলেন আমি আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি। আমার এসব চাষাবাদে সার, সেচ ও কীটনাশকের খরচ অনেক কম। এখানে পোকা দমনে ব্যবহার হয়েছে হলুদ ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ, মালচিং ফিলিং ও জৈব সারের ব্যবহার। তাঁর কৃষি ক্ষেত পরিদর্শনে আসেন কদলপুরে মহিলা ইউপি সদস্য এনি বড়ুয়া ও যুবলীগের মো: জয়নাল আবেদীন বাবু। এ ব্যাপারে রাউজান কৃষি বিভাগের (কদলপুর দায়িত্ব) উপ-সহকারী কৃষি অফিসার আহমদ শাহ বলেন, আমরা কৃষকদের সূর্যমুখী ও সরিষা আবাদ বৃদ্ধির জন্য যেমন উৎসাহ দিচ্ছি। কৃষিকাজে কৌশল সম্পর্কে সুনির্দিষ্ট ভাবে ধারণা দিচ্ছি। রোগ বালাই থেকে কিভাবে রক্ষা করা যায় সেই সম্পর্কে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। তবে অল্প সময়ে কৃষিতে ফসল চাষাবাদ করে সফল হওয়া এমন দৃষ্টান্ত এখন প্রবাস ফেরত কদলপুরের জিয়াউর রহমান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)