শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৬ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বাস-অটোরিকশার সংঘর্ষে শিশুর মৃত্যু : আহত-২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বাস-অটোরিকশার সংঘর্ষে শিশুর মৃত্যু : আহত-২০
শনিবার ● ৬ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে বাস-অটোরিকশার সংঘর্ষে শিশুর মৃত্যু : আহত-২০

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে যাত্রীবাহি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লায়সা মনি নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাউজান পৌরসভার ৯ নাম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকার চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু লায়সা মনি রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের আঁধার মানিক গ্রামের মো. এমরানের কন্যা। এ ঘটনায় যাত্রীবাহি বাসের ১১ যাত্রী ও সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ৫ যাত্রী আহত হয়। আহতের মধ্যে সিএনজি চালিত অটোরিকশা চালক আমীর আলী ছেলে আবদুল্লাহ (৩৬), নিহত শিশুর মা সাহেদা আকতার (৩০), ভাই ইরফান (০৭) নানী পারভীন আকতার (৫৫), সিফু আকতার (৫৫)। তৎমধ্যে আহত তিন নারীর অবস্থা গুরুতর বলে জানা গেছে। এছাড়া যাত্রীবাহি বাসে থাকা ১১ যাত্রী আহত হলেও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক দুর্ঘনার পর দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশার ভিতর মায়ের কোলে ছিল শিশুটি। মা ও মেয়ের মাথা থেঁতলে যায়। ঘটনাস্থলে শিশুটি মারা যায়। অন্যান্যরা গুরুতর আঘাত প্রাপ্ত হলে একটি গাড়ি যোগে হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে রাউজান হাইওয়ে থানার ওসি দেলোয়ার বলেন, একটি যাত্রীবাহি সিএনজি অটোরিকশা অভ্যন্তরীণ সড়ক থেকে মহাসড়কে উঠে উল্টোপথে যাওয়ার সময় যাত্রীবাহি বাসের সংঘর্ষে এক শিশুর প্রাণহানী ঘটেছে। বাসটি সড়কের আইল্যান্ডে উঠে যায়, সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। শিশুর মা ও সিএনজি চালক গুরুতর আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এছাড়াও একই দিনে বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কাপ্তাই সড়কে আরও দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা দিলে সিএনজি মধ্যে থাকা চার নারী পুরুষ গুরুত্বর আহত হয়। অপরদিকে তেলবাহী লরি ও প্রাইভেট কারে সংঘর্ষে হওয়া ঘটনার খবর পাওয়া যায়। তবে এই দুই ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাইনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)