শিরোনাম:
●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
রাঙামাটি, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ইউপিডিএফের ডাকা অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ পালিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ইউপিডিএফের ডাকা অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ পালিত
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে ইউপিডিএফের ডাকা অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ পালিত

--- ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,রাঙামাটি জেলায় আজ বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রট (ইউপিডিএফ-মূল) এর ডাকে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ স্বতঃস্ফুর্তভাবে পালিত হয়েছে। তবে রাঙামাটি পৌর এলাকা এবং এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস,পানি-বিদ্যুতের সংযোগ প্রদান ও মেরামত কাজে ব্যবহৃত গাড়ি, জরুরী ঔষধ, সংবাদপত্র ও সাংবাদিক বহনকারী গাড়ী অবরোধের আওতামুক্ত ছিল।

বান্দরবানে কেএনএফ-বিরোধী যৌথ অভিযানের নামে নিরীহ মানুষ হত্যা, নির্বিচার গণগ্রেফতার, আটক, হয়রানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয়ের ওপর অন্যায় বাধা-নিষেধের প্রতিবাদে ইউপিডিএফের রাঙামাটি জেলা ইউনিট ও সহযোগী সংগঠনগুলো এই অবরোধ কর্মসূচি পালন করে।

আজ ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পিকেটাররা রাঙামটি-চট্টগ্রাম সড়কের বেতবুনিয়া, মঘাছড়ি, ঘাগড়াসহ বিভিন্ন স্থানে; রাঙামাটি - খাগড়াছড়ি সড়কের সাপছড়ি, কুতুবছড়ি, ঘিলাছড়ি, তৈন্যাপাড়া (১৭ মাইল), নান্যাচর সদরের টিএন্ডটি বাজারসহ বিভিন্ন স্থানে এবং বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কের বাঘাইহাট দ্বোপদা, নাকশাছড়ি, ১৪ কিলো ও মাচলঙ ব্রিজ পাড়া এলাকায় সড়কে টায়ার-আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ কর্মসূচি সফল করেন। এছাড়া রাঙামাটি সদর উপজেলার পেরাছড়া, তৌমিদুংসহ নান্যাচর ও লংগদু উপজেলার বিভিন্ন স্থানে নৌপথে অবরোধ পালন করা হয়।

অবরোধের সময় রাঙামাটি শহর থেকে সড়ক ও নৌপথে দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। রাঙামাটি - খাগড়াছড়ি সড়ক, নান্যাচর - মহালছড়ি সড়ক ও সাজেকের পর্যটন সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। অন্যদিকে নান্যাচর - রাঙামাটি নৌপথসহ অন্যান্য নৌপথগুলোতেও নৌযান চলাচল করেনি।

অবরোধ চলাকালে রাঙামাটি সদর উপজেলার সাপছড়িতে পিকেটিংয়ে বাধা প্রদান করলে পিকেটারদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর কিছুটা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে বড় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অপরদিকে, কুদুকছড়ি ইউনিয়নের মধ্য আদাম (ধর্মঘর) নামক স্থানে অবরোধের সমর্থনে পিকেটিং করার সময় সেনাবাহিনী হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা সভাপতি রিমি চাকমাসহ ৫ নারী নেত্রীকে আটকের চেষ্টা চালায়। তবে জনগণের প্রতিবাদের মুখে পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

ইউপিডিএফের রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি সফল করায় বাস-ট্রাক-লঞ্চসহ সকল যান ও পরিবহন মালিক, শ্রমিক সমিতি-সংগঠনের নেতৃবৃন্দসহ জেলার সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

তিনি শান্তিপূর্ণ সড়ক অবরোধের মতো গণতান্ত্রিক কর্মসূচিতেও রাষ্ট্রীয় বাহিনীর হস্তক্ষেপ ও নারী নেত্রীদের আটকের চেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানান।

ইউপিডিএফ নেতা বান্দরবানে চলমান কেএনএফ-বিরোধী অভিযানের নামে নিরীহ মানুষ হত্যা, নারী-শিশুসহ গণগ্রেফতার ও হয়রানির বিরুদ্ধে তথা পার্বত্য চট্টগ্রামে জাতিগত দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, একটি প্রকৃত গণতান্ত্রিক ও সভ্য দেশে এ ধরনের জঘন্য মানবাধিকার লঙ্ঘন চলতে পারে না।

তিনি অবিলম্ব বান্দরবানে যৌথ অভিযানে গ্রেফতারকৃত নিরপরাধ ব্যক্তিদের মুক্তি, গণগ্রেফতার ও নিরীহ লোকজনকে হয়রানি বন্ধ করা এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের ওপর আরোপিত বেআইনী বাধা-নিষেধ প্রত্যাহারের দাবি জানান।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান
রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ
রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
কাপ্তাইয়ে  টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত

আর্কাইভ