শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » উপজেলা পরিষদ নির্বাচনে মিরসরাইয়ে ভোটার ৩ লাখ ৭২ হাজার ২৫৭ জন
প্রথম পাতা » চট্টগ্রাম » উপজেলা পরিষদ নির্বাচনে মিরসরাইয়ে ভোটার ৩ লাখ ৭২ হাজার ২৫৭ জন
মঙ্গলবার ● ৭ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উপজেলা পরিষদ নির্বাচনে মিরসরাইয়ে ভোটার ৩ লাখ ৭২ হাজার ২৫৭ জন

--- মিরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধি :: উপজেলা পরিষদ নির্বাচনে মিরসরাইয়ে ভোটার ৩ লাখ ৭২ হাজার ২৫৭ জন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণকে অবাধ ও নিরপেক্ষ রাখতে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন । নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দর হয় সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি। মঙ্গলবার (৭ মে) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ১১৩টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য ও প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে নির্বাচন কমিশনের বরাদ্দকৃত সামগ্রী বুঝিয়ে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
বুধবার সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুধুমাত্র ব্যালট পেপার ভোটের দিন (বুধবার) ভোর ৪ টা থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে বিতরণ করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস) মো. আসাদুজ্জামান, মিরসরাই থানাধীন ৮টি ইউনিয়নের নির্বাচন তদারকি কর্মকর্তা আবু তৈয়ব মো: আরিফ হোসেন, জোরারগঞ্জ থানাধীন ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার তদারকি অফিসার ও মীরসরাই সার্কেল এর সহকারী পুলিশ সুপার মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেন জানান, নির্বাচন অবাধ নিরপেক্ষ করতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ১৮জন,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১জন বিজিবি ৩ প্লাটুন,র্যাব -২ টিম, পুলিশ স্ট্রাইকিং টিম- ১০টি,পুলিশ মোবাইল টিম- ১৯টি,ব্যাটালিয়ন আনসার- ২ সেকশন, কেন্দ্র প্রতি পুলিশ ফোর্স- ৩/৪/৫ জন ( গুরুত্বানুসারে), আনসার- কেন্দ্র প্রতি ১২ জন দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ৮ মে বুধবার অনুষ্ঠিতব্য চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদন্দ্বীতা করছেন। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান (ঘোড়া প্রতীক) চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ( কাপ-পিরিচ) ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ (আনারস প্রতিক), বাবু উত্তম শর্মা (দোয়াত কলম) মোঃ মোস্তফা প্রকাশ লন্ডনী মোস্তফা মোটরসাইকেল প্রতিক নিয়ে লড়বেন। এনায়েত হোসেন নয়ন (কাপ-পিরিচ) এর সাথে শেখ আতাউর রহমান (ঘোড়া) এর প্রতিদ্বন্ধিতা হব। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন, সাইফুল ইসলাম (চশমা), মোহাম্মদ সেলিম ( টিয়াপাখি), সালাউদ্দিন (টিউবওয়েল), সাইফুল আলম (তালা)। সাইফুল ইসলাম (চশমা) এর সাথে মোহাম্মদ সেলিম (টিয়াপাখি) এর প্রতিদ্ধন্দিতা হবে। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন, ইসমত আরা ফেন্সি (কলস), উম্মে কুলসুম কলি (ফুটবল) ও বিবি কুলছুমা চম্পা (পদ্মফুল)। এদের মধ্যে ইসমত আরা ফেন্সির বিজয়ের সম্ভাবনা বেশি।
মিরসরাই উপজেলা ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত। নির্বাচনে ১১৩ কেন্দ্রে ৮৩৮টি ভোট কক্ষে ৩ লাখ ৭২ হাজার ২৫৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ৭২০ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৯ হাজার ৫৩৫ জন ও হিজড়া ভোটার ২ জন রয়েছেন।





আর্কাইভ