বুধবার ● ৮ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। ৭ মে মঙ্গলবার সকালে হালদা নদীর রাউজান অংশে ভাঁটার শেষ সময়ে ডিম ছাড়ে মা মাছ। জানা যায়, এপ্রিল থেকে জুন মাসে যেকোনো সময়ে এই নদীতে কার্পজাতীয় মা মাছ ডিম ছাড়ে। তবে পূর্ণিমা বা অমাবস্যার জোঁ থাকতে হয়। এবার অমাবস্যার জোঁতে ডিম দিয়েছে মা মাছ। গত সোমবার দুপুরে প্রচুর বজ্রসহ বৃষ্টিপাত হলে নদীতে পাহাড়ি ঢল নেমে আসে। মঙ্গলবার সকালে মা মাছ ডিম ছাড়ে। রাউজানের ডিম সংগ্রহকারী পাকিরাম দাশ, হরিরন্জন দাশ, সন্তোষ দাশ, সুজিত দাশ ও সুনিল দাশ জানান, তারা মইশকরম এলাকার চইল্যাখালিতে সকালে ১১ টি নৌকার মাধ্যমে ডিম সংগ্রহ করেন। প্রতিটি নৌকায় গড়ে ২ থেকে ২.৫ বালতি করে ডিম সংগ্রহ করেছেন। হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড.মো.শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে হালদা নদীর রাউজান অংশে ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ। নদীতে ডিম সংগ্রহকারী জেলেরা প্রায়
১১ টি নৌকা করে ডিম সংগ্রহ করেছেন। প্রতিটি নৌকায় গড়ে তারা ২ থেকে ২.৫ বালতি করে ডিম সংগ্রহ করেছেন বলে জানান। তিনি বলেন ৬ মে থেকে ১০ মে পর্ষন্ত হালদায় কার্পজাতীয় মাছের ডিম ছাড়ার অমাবস্যার জোঁ চলছে।





বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম