শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রেমিকার সঙ্গে বিয়ে না হওয়ায় ঘুমের ওষুধ খেয়ে পল্লী চিকিৎসকের আত্মহত্যা
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রেমিকার সঙ্গে বিয়ে না হওয়ায় ঘুমের ওষুধ খেয়ে পল্লী চিকিৎসকের আত্মহত্যা
মঙ্গলবার ● ১৪ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রেমিকার সঙ্গে বিয়ে না হওয়ায় ঘুমের ওষুধ খেয়ে পল্লী চিকিৎসকের আত্মহত্যা

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে দ্বিমত পোষণ করায় মায়ের উপর অভিমান করে মিরসরাইয়ে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে কিশোর ভৌমিক (২৯) নামে এক পল্লী চিকিৎসক আত্মহত্য করেছে। রবিবার ১২ মে সন্ধ্যা ৭ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা’রা যান তিনি। এর আগে শুক্রবার রাতে ঘুমের ও প্রেসারের একাধিক ওষুধ খেয়ে অসুস্থ হন কিশোর। কিশোর ভৌমিক মঘাদিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের হারাধন চন্দ্র ভৌমিকের ছেলে। স্থানীয় বদিউল্লাপাড়া এলাকায় তার একটি ঔষুধের ফার্মেসি রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক মেয়েকে পছন্দ করতেন কিশোর। তাকে বিয়ে করার কথা জানালে রাজি হননি মা। এ অভিমানে বাড়িতে রাখা ঘুমের ও মায়ের প্রেসারের একাধিক ওষুধ একসঙ্গে খেয়ে নিজ কক্ষে অ’সু’স্থ হয়ে পড়েন কিশোর। পরে পরিবারের লোকজন শনিবার ভোরে তাকে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় মা’রা যান তিনি।

মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার বলেন, রবিবার কিশোর ভৌমিক নামের এক ছেলে অতিরিক্ত ওষুধ খেয়ে মারা গেছেন শুনেছি। প্রেমঘটিত কারণে মায়ের সাথে বিষয়টি নিয়ে দীর্ঘদিন বনিবনা হচ্ছিলো না তার। তাই এমন পথ হয়তো বেছে নিয়েছে সে।





আর্কাইভ