শিরোনাম:
●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ জুন ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » লক্ষীছড়িতে কল্পনা চাকমার অপহরণকারীদের প্রতীকী ফাঁসি
প্রথম পাতা » খাগড়াছড়ি » লক্ষীছড়িতে কল্পনা চাকমার অপহরণকারীদের প্রতীকী ফাঁসি
বৃহস্পতিবার ● ৬ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষীছড়িতে কল্পনা চাকমার অপহরণকারীদের প্রতীকী ফাঁসি

--- হিল উইমেন্স ফেডারেশনের সাধারন সম্পাদক এলি চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, খাগড়াছড়ির লক্ষীছড়িতে জনতার আদালতের রায়ে কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস, ভিডিপির প্লাটুন কমাণ্ডার সালেহ আহমেদ ও নুরুল হককে প্রতীকী ফাঁসি দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ৬ জুন-২০২৪ বিকাল ৩ টায় লক্ষীছড়ি উপজেলার বর্মছড়ি ইউনিয়নের হুদুকছড়ি মাঠে ‘কল্পনা চাকমা অপহরণের ২৮ বছর’ উপলক্ষে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও জনতার আদালতের মাধ্যমে এই প্রতীকী ফাঁসি দেওয়া হয়। জনতার আদালত পরিচালনা করেন সরল চাকমা। এতে এলাকার ছাত্র-ছাত্র, যুবক-যুবতী ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ চার শতাধিক লোকজন অংশগ্রহণ করেন।
সমাবেশে জনতার আদালতের পক্ষে অপরাধীদের বিরুদ্ধে ঘোষিত রায়ে সরল চাকমা ১৯৯৬ সালের ১১ ও ১২ জুনের মধ্যবর্তী রাতে হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমাকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে তৎকালীন কজইছড়ি ক্যাম্পের অধিনায়ক লে. ফেরদৌস, ভিডিপি প্লাটুন কমান্ডার সালেহ আহমেদ ও সদস্য নুরুল হকের নেতৃত্বে অপহরণের ঘটনা এবং এ ঘটনায় বাদী কালিন্দি কুমার চাকমার দায়েরকৃত মামলার তদন্ত রিপোর্ট, তৎসময়ে পত্র-পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষন, দীর্ঘ ২৮ বছর ধরে তদন্তের নামে প্রহসন ও সর্বশেষ আদালত কর্তৃক মামলা খারিজ করে দিয়ে অপরাধীদের দায়মুক্তি দেয়ার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
এ সময় তিনি গত ২৩ এপ্রিল ২০২৩ রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট ফাতেমা বেগম মুক্তা-এর পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদনে বাদীর নারাজী আবেদন নামঞ্জুর করে মামলাটি অবসানের আদেশকে বিচারিক গর্ভপাত ছাড়া আর অন্য কিছু আখ্যা দেয়া যায় না বলে মন্তব্য করেন।
উক্ত অপহরণ ঘটনার পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ শেষে সরল চাকমা জনতার আদালতের পক্ষে চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস, সালেহ আহমেদ ও নুরুল হককে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন।
রায়ে তিনি বলেন, বিচার বিভাগীয় ও পুলিশের তদন্ত রিপোর্টগুলোতে স্বীকার করা হয়েছে যে, কল্পনা চাকমা অপহৃত হয়েছেন। কিন্তু কারা অপহরণ করেছে তারা তা জানেন না। কেন জানেন না? কারণ তারা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেননি, তাদের সাক্ষ্য গ্রহণ করেননি। কিন্তু কালিন্দী কুমার চাকমাসহ প্রত্যক্ষদর্শীরা সুস্পষ্টভাবে বলেছেন যে, তারা অপহরণকারী দলের তিন জনকে চিনতে পেরেছেন: এরা হলো তৎকালীন কজইছড়ি ক্যাম্প কমান্ডার লে. ফেরদৌস, ভিডিপি প্লাটুন কমান্ডার সালেহ আহমেদ সদস্য নুরুল হক ।
অতএব, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, তৎকালীন বাঘাইছড়ি টিএনও জাহাঙ্গীর আলমের বক্তব্য, ঘটনার পর আইন ও সালিশ কেন্দ্রের সরেজমিন তদন্ত রিপোর্ট, পত্র পত্রিকায় প্রকাশিত সাংবাদিক প্রিসিলা রাজ ও মোর্শেদ আলী খানসহ বিভিন্ন জনের রিপোর্ট বিশ্লেষণ ও পরীক্ষা নিরীক্ষা করে লক্ষীছড়ি জনতার আদালত এই মর্মে ঘোষণা করছে যে,
ক) লে. ফেরদৌস, ভিডিপির প্লাটুন কমান্ডার সালেহ আহমদ ও সদস্য নুরুল হক যে হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমাকে জোরপূর্বক অপহরণ করেছে তা সুস্পষ্টভাবে ও সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
খ) প্রতিশোধপরায়ণতা বশতঃ তারা এই অপহরণ ঘটনা সংঘটিত করেছে। ঘটনা পরম্পরায় দেখা যায়, উক্ত অপহরণ ঘটনার কয়েকদিন পূর্বে কজইছড়ি সেনা ক্যাম্পের একটি দল নিকটবর্তী একটি পাহাড়ি গ্রামের কয়েকটি ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছিল। এই ঘটনার পর লে. ফেরদৌস নিউ লাল্যাঘোনা গ্রামে গেলে কল্পনা চাকমা তার কাছে উক্ত ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানান। এছাড়া পার্বত্য চট্টগ্রামের জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন, অধিকার, তাদের ওপর অত্যাচার ইত্যাদি বিষয়েও তাদের মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ড হয়। লে. ফেরদৌস কল্পনা চাকমার যুক্তির কাছে হেরে যান। এতে লে. ফেরদৌস প্রতিশোধপরায়ণ হয়ে উঠেন এবং ১৯৯৬ সালের ১১ ও ১২ জুনের মধ্যবর্তী রাতে তাকে অপহরণ করেন।
জনতার আদালতের পক্ষে সরল চাকমা অপহরণকারীদের মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা দিয়ে বলেন, অপরাধীদের অপরাধ প্রমাণিত হওয়ায় লক্ষীছড়ি জনতার প্রতীকী আদালত কল্পনা চাকমাকে অপহরণের জন্য লে. ফেরদৌস, সালেহ আহমদ ও নুরুল হককে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করছে। তাদের তিন জনের কুশপুত্তলিকা ফাঁসিতে ঝুলিয়ে এই মৃত্যুদণ্ড আজই কার্যকর করা হবে।
এছাড়া ন্যায়বিচার প্রদানে ব্যর্থ হওয়া, আসামীদের রক্ষার চেষ্টা করা ও দায়মুক্তি দেয়ার জন্য ২৪ পদাতিক ডিভিশনসহ রাষ্ট্রকে কড়া সতর্ক করা হলো। এ প্রসঙ্গে সকলকে স্মরণ করিয়ে দিতে চাই যে, জনতাই হলো দেশের আসল ক্ষমতার মালিক। জনতার আদালতই হলো সর্বোচ্চ আদালত। তাই সরকারকে এ রায় অনুসরণের জন্য আহ্বান জানানো হচ্ছে।
জনতার আদালতের ঘোষণা মোতাবেক উপস্থিত জনতা কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস, সালেহ আহমেদ ও নুরুল হকের কুশপুত্তলিকা প্রতীকী ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেন।
আদালতের কার্যক্রম শেষে “কল্পনা চাকমার সন্ধান চাই, অপরাধীদের সাজা দাও, দায়মুক্তির রায় মানি না, মানব না” শ্লোগানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের মন্ডিরা তাঁতি’র সভাপতিত্বে ও হিল উইমেন্স ফেডারেশন লক্ষীছড়ি উপজেলা সাধারণ সম্পাদক এলি চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফের লক্ষীছড়ি ইউনিটের সংগঠক আপ্রুশি মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের লক্ষীছড়ি উপজেলা সভাপতি সচিব চাকমা, হিল উইমেন্স ফেডারেশন লক্ষীছড়ি উপজেলা অর্থ সম্পাদক মনি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদ লক্ষীছড়ি উপজেলা সভাপতি জয় চাকমা।





খাগড়াছড়ি এর আরও খবর

পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ

আর্কাইভ