রবিবার ● ১৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » স্কুল ছাত্র ফয়সাল রহস্যজনক ভাবে ৩ দিন ধরে নিখোঁজ
স্কুল ছাত্র ফয়সাল রহস্যজনক ভাবে ৩ দিন ধরে নিখোঁজ

ঝিনাইদহ প্রতিনিধি :: (৪ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৩১মিঃ) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বানুড়িয়া গ্রামে স্কুল ছাত্র ফয়সাল আহম্মেদ ৩ ধরে নিখোঁজ রয়েছে ৷ বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ফয়সাল ওই গ্রামের শহিদুল ইসলাম সন্টুর ছেলে ৷ ফয়সালের পারিবারিক সুত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল দুপুর থেকে ফয়সালকে আর পাওয়া যাচ্ছে না ৷ এ ঘটনায় ফয়সালের বাবা কালীগঞ্জ থানায় আজ রোববার একটি সাধারণ ডায়েরী করেছেন ৷ যার নং ৮২৫, তারিখ:১৭/০৪/২০১৬ ইংরেজি ৷ ফয়সালের বাবা শহিদুল ইসলাম সন্টু সাংবাদিক জাহিদুর রহমান তারিক কে জানান, গত ১৫ এপ্রিল দুপুরে বাড়ি থেকে বানুড়িয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয় ৷ এরপর থেকে সে নিখোঁজ রয়েছে৷ আত্মীয় স্বজনের বাড়িসহ অনেক যায়গায় খুজেও ফয়সালকে আর পাওয়া যায়নি ৷ সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে ফয়সালের উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, পরনে কালো স্টিজ কাপড়ের প্যান্ট ও লাল খয়েরি হাফশাট রয়েছে ৷ ফয়সাল নামে ছেলেটির সন্ধান পাইলে ০১৯২২১৩৭৩৩৭ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তার বাবা শহিদুল ইসলাম সন্টু ৷





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই