শিরোনাম:
●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১ জুলাই ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মাদ্রাসা সুপার রেজাউল করিমের দুর্নীতি
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মাদ্রাসা সুপার রেজাউল করিমের দুর্নীতি
সোমবার ● ১ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে মাদ্রাসা সুপার রেজাউল করিমের দুর্নীতি

ছবি : সংবাদ সংক্রান্ত উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ‘শিক্ষা জাতির মেরুদন্ড। কোনো জাতি মেরুদন্ড সোজা করে দাঁড়াতে হলে, তাকে শিক্ষায় উন্নত হতে হবে। সু-শিক্ষা না-থাকলে প্রজন্মের পর প্রজন্ম ‘অশিক্ষিত’ হয়ে পড়লে জাতি কোনো দিনই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।’ আর সেই শিক্ষাটা দিয়ে থাকেন শিক্ষকরা। তবে সেই শিক্ষকেই যদি দুর্নীতিগ্রস্থ হন তবে কি শিক্ষা পাবে জাতি? এই শিক্ষা নিয়ে কি জাতি মাথা উঁচু করে দাড়াঁতে পারবে? বলছিলাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউনুছ খাদিজিয়া বালিকা দাখিল মাদরাসা সুপার রেজাউল করিমের কথা। সুপারিনটেনডেন্ট হওয়ার যোগ্যতা না থাকা সত্বেও যিনি নিয়োগ পেয়েছেন সুপারিনটেনডেন্ট পদে। ২০১০সালে রেজাউল করিম মাদ্রাসা সুপার হওয়ার পর থেকে মাদ্রাসা পরিচালনা করে আসছেন কোন রিসিট ভাউচার ছাড়াই। নেই কোন আয় ব্যয়ের হিসাব। এছাড়াও মাদ্রাসার বই বিক্রিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার দুর্নীতির প্রতিকার চেয়ে মাদ্রাসা শিক্ষকরা লিখিত অভিযোগ করেও পাচ্ছেননা কোন প্রতিকার।
উপজেলা নির্বাহী অফিসার বরাবর দায়েরকৃত লিখিত অভিযোগ সূত্রে ও সরেজমিন অনুসন্ধানে জানা যায়, মোঃ রেজাউল করিম নিয়মিত ছাত্র হিসেবে ১৯৮৮ সালে আলিম, ১৯৯০ সালে ফাজিল ও ১৯৯২ সালে কামিল পাশ করেন ।
ছাত্র অবস্থায়েই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরিত মাদ্রাসার রেজুলেশন মূলে ১৯৯০ সালে ইউনুছ খাদিজিয়া বালিকা দাখিল মাদরাসায় এবতেদায়ী অতিরিক্ত শিক্ষক হিসেবে নিয়োগ পান । যদিও শিক্ষকতার পাশাপাশি অন্য মাদ্রাসায় নিয়মিত ছাত্র হিসেবে পড়াশুনা করা অসম্ভব ও নিয়ম বর্হিভূত।
এছাড়াও জনবল কাঠামো নীতিমালায় রয়েছে ইনডেক্সধারী শিক্ষকদের উচ্চতর পদে নিয়োগের ক্ষেত্রে নিয়োগকালীন শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য হবে। কিন্তু দাখিল মাদ্র্রাসার সুপার নিয়োগে কামিল পাশ আবশ্যক থাকা সত্বেও আলিম পাস করা রেজাউল করিম কিভাবে সুপারইনটেনডেন্ট নিয়োগ পান তা কারোরেই বোধগম্য নয়। কেননা তিনি ১৯৯০ সালের ৫ ফ্রেব্রুয়ারী যখন এবতেদায়ী অতিরিক্ত শিক্ষক হিসেবে নিয়োগ পান তখন তার শিক্ষাগত যোগ্যতা ছিল আলিম পাশ।
অনিয়ম দুর্নীতির বিষয়টি অস্বীকার করে মাদ্রাসা সুপার মোঃ রেজাউল করিম জানান, আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা। আমি যড়যন্ত্রের শিকার।
এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)