রবিবার ● ২৮ জুলাই ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালায় ইউপিডিএফ সদস্যকে হত্যার নিন্দা
দীঘিনালায় ইউপিডিএফ সদস্যকে হত্যার নিন্দা
সংবাদ বিজ্ঞপ্তি :: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা খাগড়াছড়ির দীঘিনালায় রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফের এক সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আজ শনিবার ২৭ জুলাই ২০২৪ সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অংগ্য মারমা ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘আজ ভোররাত ৪টার সময় মুখোশ ও সংস্কারবাদী (পিসিজেএসএস)-এর ৭/৮ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী হাঙেরিমা ছড়া গ্রামে (শান্তি বিকাশ কার্বারী পাড়া) গিয়ে ইউপিডিএফ সদস্য জুনেল চাকমাকে (৩১) গুলি করে হত্যা করে। এ সময় তিনি সাংগঠনিক কাজ শেষে ললিত চাকমা নামে একজনের বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলেন’।
হত্যার শিকার হওয়া জুনেল চাকমা দীঘিনালা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তপ্ত কাঞ্চন চাকমার ছেলে। তিনি কবাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন।
জুনেল চাকমাকে হত্যার পর সন্ত্রাসীরা দীঘিনালা সদরের দিকে চলে যায় বলে গ্রামবাসীদের বরাত দিয়ে অংগ্য মারমা বলেন, সন্ত্রাসীদের মধ্যে মুখোশ সন্ত্রাসী ক্লিনটন চাকমা এবং সংস্কারবাদী সন্ত্রাসী চিক্কো ও শান্তি চাকমাকে গ্রামবাসীরা চিনতে পেরেছেন।
বিবৃতিতে অংগ্য মারমা পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি জিইয়ে রাখতে রাষ্ট্রীয় একটি বিশেষ মহল তাদের সৃষ্ট সশস্ত্র সন্ত্রাসীদের লেলিয়ে ইউপিডিএফ নেতা-কর্মীদের হত্যা করছে বলে অভিযোগ করেন।
তিনি উক্ত হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১