রবিবার ● ২৮ জুলাই ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ঈশ্বরগঞ্জে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা প্রথা বাতিলের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে । বৃহস্পতিবার শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধ বিজয়-৭১ মোড়ে অবরোধ কর্মসুচী পালন করে।
বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘন্টাব্যাপী অবরোধ সমাবেশে শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন, শাখাওয়াত হোসেন, সামিউল ইসলাম সুমন, এস এ ফারুক, ইমরান হাসান, রাকিবুল ইসলাম, হাসানুর রহমান শামীম, এনামুল হাসান বাপ্পী, আশাদুল হক, সামিউল হাসান, তাইফুল ইসলাম ও সজিব মিয়া প্রমুখ।
এছাড়াও উপজেলার উচাখিলা বাজারে উচাখিলা স্কুল ও কলেজের শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে শিক্ষার্থীরা একদফা আন্দোলন কর্মসুচীর সফল বাস্তবায়ন ও শিক্ষার্থীদের হত্যাকারীদের বিচার দাবী করেন।





ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা
ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭
ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড