শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
রাঙামাটি, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্দ্বীপে জামায়াতের আনন্দ মিছিল
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্দ্বীপে জামায়াতের আনন্দ মিছিল
বৃহস্পতিবার ● ৮ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্দ্বীপে জামায়াতের আনন্দ মিছিল

--- মাহমুদুল হাছান, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :: গত ৫ আগষ্ট ২০২৪ ছাত্র জনতার অসহযোগ গণআন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে এক আনন্দ মিছিল ও পথ-সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ গেইট চত্বরে বিকাল ৩ টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু তাহের সাহেব ও মাদ্রাসা সুপার মাওঃ শাহাদাৎ হোসেন। এতে সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতের আমীর মাধ্যমিক সিঃ শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ,সাবেক চেয়ারম্যান । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল জননেতা আলাউদ্দিন শিকদার। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল হালিম, সন্দ্বীপ উপজেলা ছাত্র শিবির সভাপতি সাজিদ চৌধুরী, উপজেলা ছাত্র শিবির সহ-সভাপতি জিয়াউল হাসান প্রমুখ। সভার শুরুতে ছাত্র-জনতার অসহযোগ গণআন্দোলনে শহীদ ছাত্র জনতার আত্মার শান্তি কামনা করা হয়। সভায় বক্তারা বলেন সকল শহীদের কাছে আজ পুরো জাতি কৃতজ্ঞ। বক্তারা দলের কর্মী সমর্থকদের ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করার আহবান জানিয়ে বলেন রাস্ট্রীয় সম্পদ, সাধারন জনগণ, হিন্দু সম্প্রদায় ও তাদের ঘরবাড়ি, মন্দির, সম্পদ আমাদের কাছে আমানত। এসব অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিতে হবে। কুচক্র মহলের ইন্ধনে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হলে জামায়াত এর দায় নেবে না। তারা আরো বলেন সকল সম্পদ দলের নেতা কর্মিদের পালা করে পাহারা দিতে হবে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবরের পর পরই সোমবার বিকালে সন্দ্বীপের চারপাশের ঘাট দিয়ে সন্দ্বীপে আগমন করে হাজার হাজার নির্যাতিত জামায়াত নেতা কর্মি। তারা আজ দুপুরের পর থেকে বেনার, ফেস্টুন, জাতীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল সহকারে সভারস্থলে উপস্থিত হতে থাকে। সভায় বক্তারা আওয়ামী লীগের দুঃশাসনের ফিরিস্তি তুলে ধরে আরো বলেন স্বৈরাচারী শেখ হাসিনা ক্যাঙ্গারু আদালতের মাধ্যমে জামায়াতের আমীর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিচারিক খুন করে নেতৃত্ব শুন্য করার অপচেস্টা করে। তারা বিরোধী নেতা কর্মিদের গুম, খুন, কারান্তরীন করে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার অপচেস্টা চালায়। বর্বর হাসিনা সরকার জামায়াত নেতৃবৃন্দের সব প্রতিষ্ঠান দখল করে কোটি নেতাকর্মিকে হাজার হাজার মামলা দিয়ে হামলা করে চরম নির্যাতন করে। আয়নাঘর তৈরি করে রাস্ট্রযন্ত্রকে ব্যবহার করে নেতা কর্মিদের বছরের পর বছর বিনা বিচারে আটকে রাখে। দুর্নীতি মহোৎচ্ছব চালু করে বিদেশে অর্থ পাচার করে দেশের অর্থনীতিকে নিঃশেষ করে ফেলে। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘোষনা করা হয়।





আর্কাইভ