মঙ্গলবার ● ২০ আগস্ট ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে টানা ভারী বর্ষণে নির্মাঞ্চল প্লাবিত
খাগড়াছড়িতে টানা ভারী বর্ষণে নির্মাঞ্চল প্লাবিত
খাগড়াছড়ি প্রতিনিধি :: টানা ভারী বর্ষণে খাগড়াছড়ির নির্মাঞ্চল প্লাবিত। পানিবন্দী শতাধিক পরিবার।
সপ্তাহখানিক ধরে ভারী বর্ষণে পাহাড়ী ঢলে চেঙ্গী ও মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়ে পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার।
মঙ্গলবার ভোর থেকে খাগড়াছড়ি সদরের গঞ্জপাড়া, মুসলিমপাড়া, মেহেদীবাগ, কালাডেবা, ঠাকুরছড়াসহ চেঙ্গী ও মাইনি নদীর পাড়ের নিম্নাঞ্চলের বসতবাড়িতে পানি ঢুকে পড়ে।
গত দুই মাসের ব্যবধানে ৩বার পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন শহরতলী ও পৌর এলাকার নদী ও ছড়ার পাড়ে বসবাসকারীরা।
এভাবে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দীঘিনালার মাইনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দীঘিনালার মেরুং ও কবাখালীর নদী পাড়ের কৃষি জমিতে পানি ওঠতে শুরু করেছে। চেঙ্গী, মাইনি, নদী ও ছড়ার পাড়ে বসবাসকারী লোকজন আতঙ্কে দিন পাড় করছে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের ঝুঁকি রয়েছে।
ইতোমধ্যে এলাকার আশেপাশে আশ্রয় কেন্দ্র গুলোতে আশ্রয় নিতে শুরু করেছে স্থানীয় লোকজন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১