রবিবার ● ২৫ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের সকল কর্মকর্তার একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হবে
চুয়েটের সকল কর্মকর্তার একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হবে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) অফিসার্স এসোসিয়েশনের এক জরুরি সভা অনুষ্টিত হয়েছে।
আজ ২৫ আগস্ট-২০২৪ অনুষ্ঠিত কার্যকরী কমিটির জরুরী সভায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্য সহায়তা প্রদানের লক্ষ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তার একদিনের বেতন ও এসোসিয়েশন কর্তৃক সংগৃহিত অনুদান প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম ও সঞ্চালন করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মকবুল হোসেন।
সভায় উপস্থিত ছিলেন চুয়েট অফিসার্স এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদুল হক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক এ.কে.এম. কামরুল হাসান, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. জিলহাজ উদ্দিন, দপ্তর সম্পাদক মো. রুবেল মাহমুদ, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর নেওয়াজ, কার্যনির্বাহী সদস্য মো. মিরাজুল ইসলাম, পংকজ বড়ুয়া, মোহাম্মদ হারুন ও মোহাম্মদ নাছির উদ্দিন।
সভায় চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি এই দুর্যোগ মোকাবেলায় সকলকে স্ব স্ব অবস্থান হতে সহযোগিতা করার আহবান জানান।





মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন
রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত
মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার
রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল