শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন
সোমবার ● ২ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনিসংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উচাখিলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হালিমের অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসি। সোমবার দুপুরে স্কুল মার্কেটের সামনে ঘুষ, দূর্নীতি, নিয়োগ বাণিজ্য ও আওয়ামী শাসন আমলে বি়ভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীদের নিপীড়ন নির্যাতনের অভিযোগ তুলে ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
জানা যায়, উচাখিলা বাজারের পাশেই উপস্থিত উচাখিলা স্কুল এন্ড কলেজ। ২০০২ সালের ১১ মার্চ অধ্যক্ষ হিসেবে যোগদান করেন মোহাম্মদ আব্দুল হালিম। যোগদানের পর থেকে ২০০৮ সাল পর্যন্ত ভালো ভাবেই স্কুল পরিচালনা করেন তিনি। ২০০৮ সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর থেকে দলীয় প্রভাব খাঁটিয়ে শুরু করেন নানা অনিয়ম দুর্নিতিতে জড়িয়ে পড়েন। তার অপকর্মের বিরুদ্ধে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা প্রতিবাদ করার সাহস পাননি। এদিকে আওয়ামী সরকার ৫ আগস্ট ২০২৪ তারিখে ক্ষমতা হারানোর পর তার বিরুদ্ধে শুরু হয় প্রতিবাদ। সেই প্রতিবাদের অংশ হিসেবে সোমবার দুপুরে অধ্যক্ষের অপসারণের দাবিতে স্কুল মার্কেটের সামনে ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
মানববন্ধনে উপস্থিত সকলেই সেই অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হালিমের পদত্যাগ ও তার অপকর্মের বিচার দাবি করেন। এদিকে উক্ত স্কুল এন্ড কলেজের শরীর চর্চা শিক্ষক আমিনুল হক আওয়ামী ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অপকর্ম করায় তার বিচার দবিতেও মানববন্ধনে শাস্তি দাবি করা হয়।
এবিষয়ে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হালিমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, উচাখিলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কাজ শেষে প্রতিবেদন জমা দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)