শিরোনাম:
●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
রাঙামাটি, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে নির্মিত হচ্ছে আইন অমান্য করে বহুতলা ভবন
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে নির্মিত হচ্ছে আইন অমান্য করে বহুতলা ভবন
বৃহস্পতিবার ● ২১ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে নির্মিত হচ্ছে আইন অমান্য করে বহুতলা ভবন

---

ষ্টাফ রিপোর্টার :: (৮ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় ভোর ৪.৪০মিঃ) রাঙামাটি শহরের কাঠালতলীতে আইন অমান্য করে নির্মিত হচ্ছে নিয়ম নীতির তোয়াক্কা না করে পৌর বিধিমালাহীন ছয়তলা ভবন ৷
পৌরসভা ম্যানুয়েল ও ১৯৯৬ এর পৌর নির্মান বিধিমালা অনুযায়ী সাত বা ততোধিক তলা বিশিষ্ট আবাসিক ইমারত নির্মানের ক্ষেত্রে আইন ও বিধিমালা লঙ্গন করে প্রনব সাহা, পিতা মৃত অঞ্জন সাহা, সাং কালিন্দীপুর, বিপ্লব ধর, পিতা মন্টু বিকাশ ধর, সাং বনরুপা, প্রদীপ কুমার ধর, পিতা ভুবন মোহন ধর, সাং রিজার্ভ বাজার ও প্রদীপ কুমার ধর পিতা তরুনী বিকাশ ধর, সাং রিজার্ভ বাজার, রাঙামাটি পার্বত্য জেলা প্রত্যেকের বিরুদ্ধে কাঠালতলী আইএফআইসি ব্যাংক সংলগ্ন ছয় তলা ইমারতের পশ্চাতে ও উভয় পাশে ন্যুনতম এক’শ মিটার উন্মুক্ত স্থান খালী না রেখে বহুতল ভবন নির্মানের অভিযোগ রয়েছে ৷ এছাড়া এদের বিরুদ্ধে সরকারী কর ফাকি দিয়ে কোটি কোটি টাকার গোপনে সুদের ব্যবসার চালানোর অভিযোগ পাওয়া গেছে।

রাঙামাটি পার্বত্য জেলা পাহাড়ী এলাকা হওয়াতে যে কোন সময় ভুমিকম্পে ক্ষতিগ্রস্থ হয়ে হেলে পড়তে পারে তাদের নির্মানাধীন ছয়তলা ভবনটি ৷ কাঠালতলী ও বনরুপা এলাকাটি বাণিজ্যিক এলাকা হওয়াতে এত স্বল্প জায়গাতে বহুতল ভবন নির্মানের প্রচলন রাঙামাটিতে এটাই প্রথম ৷ নির্মানাধীন ভবনের পাশের স্থানীয় লোকজনের অভিযোগ বিল্ডিং কোড ও পৌর ইমারত নির্মান বিধিমালা লঙ্গন করে অর্থ ও ক্ষমতার দাপট দেখিয়ে নির্মান করা হচ্ছে এ বহুতল ভবন ৷
এ বিষয়ে স্থানীরা রাঙামাটি পৌরসভা কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ তারই পরিপ্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষ নির্মানাধীন ভবনটি সার্ভে করার জন্য রাঙামাটি পৌরসভার সার্ভেয়ার অরিন্দম চাকমাকে দায়িত্ব দেয় ৷ তিনি ভবনটি ভালভাবে পর্যবেক্ষণ করার পর বহুতল ভবনটি নির্মানে ত্রুটি রয়েছে বলে জানান, এছাড়া এই ভবন নির্মানের নকশাও উপস্থাপন করতে পারেননি বহুতল ভবনের মালিকপক্ষ ৷ রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কের পাশে নির্মানাধীন এই বহুতল ভবনটি ধ্বসে যে কোন সময় ভয়াবহ প্রাণ হানির সম্ভাবনা রয়েছে ৷ অচিরেই পৌর কর্তৃপক্ষ ত্রুটিপুর্ণ ভবনটি ভেঙ্গে যথাযত নিয়মে ভবন নির্মানের দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছেন সচেতন মহল ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)