শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২০ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২
রবিবার ● ২০ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ দু’জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার ১৯ অক্টোবর রাতে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজার ও জোরারগঞ্জ ইউনিয়নের ঘরতাকিয়া ওমেরা গ্যাস ফ্যাক্টরি এলাকায় এই দুর্ঘটনায় ঘটে।

নিহতরা হলেন-খইয়াছড়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম (৪৫) ও দুর্গাপুর ইউনিয়নের মোটরসাইকেল আরোহী ফুটন চৌধুরী (৩৫)। দিদার সৈদালী এলাকার এলাকার কাউমিঝি বাড়ির আবু তাহেরের ছেলে ও ফুটন দুর্গাপুর হাজীশ্বরাই এলাকার বাসিন্দা। পেশায় সে একজন পাইপ ফিটিংসের মিস্ত্রি। আহতরা হলেন মিরাজ উদ্দিন ও সাইফুল ইসলাম। তারা খইয়াছড়া ইউনিয়নের সৈদালী এলাকার বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বড়তাকিয়া বাজারের দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশে মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে দিদারুল আলমসহ তিনজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাকে বড়তাকিয়া বাজারের রেডিয়েন্স হাসপাতালে ভর্তি করায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দিদারুল আলমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (রোববার) সকাল ৮টায় তার মৃত্যু হয়। এদিকে শনিবার দিবাগত রাত ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের ঘরতাকিয়া ওমেরা গ্যাস ফ্যাক্টরির সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় ফুটন চৌধুরী গুরুত্বর আহত হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোশাররফ হোসেন বলেন, শনিবার রাতে দিদারুল আলমসহ তিনজন একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে মাহফিলে যাওয়ার পথে মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা দিদারুল আলম গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ (রোববার) সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রবিবার বিকেলে আছরের নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দিদারের বড়তাকিয়া বাজারের একটি ফলের দোকান রয়েছে এবং তিনি দুই সন্তানের জনক।

জোরাররগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোহেল সরকার বলেন, জোরারগঞ্জ ইউনিয়নের ঘরতাকিয়া ওমেরা গ্যাস ফ্যাক্টরির সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় ফুটন চৌধুরী নামে এক পাইপ ফিটিংসের মিস্ত্রি নিহত হয়েছে। পরিবারের লোকজন হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে গেছে।

বড়তাকিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা দিদারুল আলম নিহতের বিষয়ে জানতে চাইলে কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)