শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৮ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় সেশন ফি বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় সেশন ফি বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
শুক্রবার ● ৮ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ায় সেশন ফি বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: ১৮৬৩ সালে কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশের প্রথম ও অবিভক্ত বাংলার তৃতীয় নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কুমারখালী সরকারী বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তৎকালীন কৃষ্ণধন মজুমদার নামের এক ব্যক্তি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদার বিদ্যালয়টিতে ১৮৬৩ সালের পহেলা জানুয়ারী থেকে ১৮৯৬ সালের ১৬ই মার্চ পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। বাংলাদেশের প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেশব্যপী সুনাম কুড়িয়ে আনলেও বর্তমানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্তোষ কুমার মোদক, সহকারী শিক্ষক সাঈদ হোসেন ও অফিস সহকারী অখিল ঘোষের নানা অনিয়ম দূর্নীতির কারণে মুখ থুবড়ে পড়ছে বিদ্যালয়টি। সরেজমিনে গিয়ে জানা যায় বর্তমানে বিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা প্রায় এগারো শত। অভিযোগ আছে প্রধান শিক্ষকের নির্দেশে বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর থেকে চৌদ্দ শত পনেরো টাকা ফি আদায় করে বিদ্যালয়ের অফিস সহকারী অখিল ঘোষ। এবিষয়ে প্রধান শিক্ষক সর্বমোট এগারো শত টাকার হিসেব দিতে পারলেও বাকী দুই শত পচানব্বই টাকার হিসেব দেখাতে পারেননি। যেসব বাবদ শিক্ষার্থীদের নিকট থেকে চৌদ্দ শত পনেরো টাকা ফি আদায় করা হয় মুদ্রণ-১৭৫ টাকা, ম্যাগাজিন-৬০ টাকা, ক্রীড়া-১০০ টাকা, সাংস্কৃতি বিতর্ক ও বিভিন্ন দিবস-৭৫ টাকা, ধর্মীয় অনুষ্ঠান পূজা-মিলাদ-৭৫ টাকা, লাইব্রেরী-৪০টাকা, কল্যাণ তহবিল ও দরিদ্র তহবিল-২৫টাকা, কম্পিউটার-২০ টাকা, কৃষি ও বাগান-৩০ টাকা, ল্যাব্রেটরী ও গবেষণাগার-৪০ টাকা, কমন রুম-৩০টাকা, পরিচয় পত্র-৫০ টাকা, নিরাপত্তা ও নৈশ প্রহরী-৩০ টাকা, নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-১০০ টাকা, মসজিদ-৫০ টাকা, চিকিৎসা সেবা-২০ টাকা, বিবিধ ও আনুসাংগীক-২০০ টাকা, উল্লেখিত এসব টাকার যোগ ফল এগারো শত বিশ টাকা কিন্তু আদায় করা হয় চৌদ্দ শত পনেরো টাকা বাকি দুই শত পচানব্বই টাকার হিসেব কোথায়? এসব খরচের বিষয়ে প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে তিনি বলেন রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট সহ আরো কিছু খরচ আছে যেগুলো পরে হোয়াটসঅ্যাপে দেওয়ার কথা জানান। এসব ফি এর মধ্যে অনেক কিছু আছে যেগুলোর কোন হদিস নেই তবুও নেওয়া হয় বাড়তি ফি তবে তাদের দেওয়া হিসেব অনুযায়ী বছরে তিন লাখ চব্বিশ হাজার পাঁচ শত টাকা কেন আদায় করা হয় এবং কোথায় ব্যায় করা হয় এবিষয়ে কোন সদুত্তর দিতে পারেনি প্রধান শিক্ষক সন্তোষ কুমার মোদক। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীদের অভিভাবকেরা জানান আমরা অনেকেই আছি যাদের অনেক কষ্ট করে জীবন যাপন করতে হয়। একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের দূর্নীতি আমরা মেনে নিতে পারি না। এসব দুর্নীতিবাজ ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান স্থানীয়রা। এবিষয়ে জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ) মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ আদায়ের কোন সুযোগ নেই, কেউ যদি নিয়ে থাকে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)