শুক্রবার ● ২২ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে কারাবরণকৃত নেতাকর্মীদের সাথে বিএনপির মতবিনিময়
ঘোড়াঘাটে কারাবরণকৃত নেতাকর্মীদের সাথে বিএনপির মতবিনিময়
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ২০২৩-২০২৪ আন্দোলন সংগ্রামে কারাবরণকৃত নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২২ নভেম্বর বিকেল ৩ টায় রানীগঞ্জ সরকারি স্কুল ও কলেজ মাঠে ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
মতবিনিময় সভায় দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি, আতিকুল ইসলাম রাজা, সহ-সভাপতি মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক মুন্না আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোকবুলার রহমান গোর্কি প্রমুখ।
অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
শেষে প্রধান অতিথি ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের পক্ষ থেকে উপজেলা বিএনপির সভাপতি শাহ মোঃ শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এটিএম মুরাদ হোসেন সহ ১১২ জন কারা নির্যাতিত নেতাকর্মীদের মাঝে ৫ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন।





পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি