শিরোনাম:
●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরখাস্ত
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরখাস্ত
বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরখাস্ত

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: অনিয়ম দুর্নীতির অভিযোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির আহমেদ ভুঁইয়াকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।

তিনি জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ সচিব পলি করের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ৯৪২/১ (৭) স্বারকে ওই ইউপির চেয়ারম্যান পদটি শূন্য ঘোষনা করা হয়।

জানা যায়, উপজেলার ২নং সোহাগী ইউনিয়নের ১১জন মেম্বার স্বাক্ষরিত চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অনাস্থা প্রস্তাব আনেন। অনাস্থা প্রস্তাবের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৯ (৩) ধারা মোতাবেক বিশেষ সভার আহবান করে ১১ সদস্যের সর্ব সম্মতি ক্রমে অভিযোগটি জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেন। জেলা প্রশাসক এই প্রতিবেদনটি স্থানীয় সরকার বিভাগে পাঠান। স্থানীয় সরকার বিভাগ অভিযোগটি আমলে নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের পদটি শূন্য ঘোষনা করেন।

এব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির আহমেদ ভুঁইয়া জানান, তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। তিনি প্রজ্ঞাপনের বিরুদ্ধে আপিল করবেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)