শনিবার ● ১৮ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে রবিদাস সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ
ঈশ্বরগঞ্জে রবিদাস সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবহেলিত রবিদাস সম্প্রদায়ের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শনিবার ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত রবিদাস সম্প্রদায় যারা ফুটপাতের রাস্তায় বসে চর্মকারের কাজ করে জীবিকা নির্বাহ করে এমন হত দরিদ্রের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার, সদস্য হাবিবুর রহমান শাহীন, উবায়দুল্লাহ রুমি প্রমুখ।
এ সময় সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার জানান, শীতের তীব্রতায় সমাজের অবহেলিত ও দুঃস্থ জনগণের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সুজন সবসময় মানবিক সহায়তার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে।





ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি
ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি
ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার
ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮
ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ
সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস
দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ