শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » অপরাধীদের আতঙ্ক ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান
প্রথম পাতা » ময়মনসিংহ » অপরাধীদের আতঙ্ক ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান
বুধবার ● ২৯ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অপরাধীদের আতঙ্ক ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান

--- ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. ওবায়দুর রহমান মাদক, সন্ত্রাস, জুয়া এবং অন্যান্য অপরাধীদের কাছে হয়ে উঠেছেন এক ভয়ানক আতঙ্ক। তিনি তার দায়িত্ব গ্রহণের পর থেকে থানা এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একের পর এক সফল পদক্ষেপ নিয়েছেন, যার ফলে অপরাধীরা এখন এলাকা ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে।
ঈশ্বরগঞ্জ থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একান্ত সাক্ষাত্কারে ওসি মো. ওবায়দুর রহমান জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সমাজে অপরাধ নির্মূল করতে আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে। আমরা মাদক, জুয়া, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, নারী শিশু নির্যাতন, ইভটিজিং এবং বাল্যবিবাহ রোধে সচেতনতা তৈরি করার পাশাপাশি দৃশ্যমান পুলিশি টহল জোরদার করেছি।”
তিনি আরও বলেন, “অপরাধীরা যত শক্তিশালীই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। ঈশ্বরগঞ্জে সন্ত্রাস, মাদক ও জুয়ামুক্ত পরিবেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা প্রচারণার মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন করার পাশাপাশি কঠোর পদক্ষেপ নিচ্ছি।”
ওসি মো. ওবায়দুর রহমান আরও জানান, গত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ঈশ্বরগঞ্জ থানায় ৬৪টি মামলা রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ১শ ৯০ জন আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তন্মধ্যে সেপ্টেম্বর মাসে ২০ জন, অক্টোবর মাসে ৫৪ জন, নভেম্বর মাসে ৭০ জন এবং ডিসেম্বর মাসে ৪৬ জন আসামী গ্রেফতার করা হয়। এই পদক্ষেপগুলোর কারণে অপরাধীরা এলাকা ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে।
পরিশেষে ওসি মো. ওবায়দুর রহমান বলেন, “সন্ত্রাসবাদ, নাশকতা ও অপরাধী চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে ও থাকবে। জনসাধারণের সচেতনতা বৃদ্ধি এবং তাদের সহযোগিতা সন্ত্রাস, মাদক ও জুয়া মুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে দৃঢ় সংকল্পবদ্ধ রয়েছেন এবং সকলের সহযোগিতা কামনা করছেন।





আর্কাইভ