শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » পুলিশ কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তদের শুভেচ্ছা জানালো মিরসরাই থানা
প্রথম পাতা » চট্টগ্রাম » পুলিশ কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তদের শুভেচ্ছা জানালো মিরসরাই থানা
মঙ্গলবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুলিশ কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তদের শুভেচ্ছা জানালো মিরসরাই থানা

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে ১২০ টাকা দিয়ে আবেদন করে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ১৫ জন। সোমবার (১০ ফেব্রুয়ারি) মিরসরাই থানা পুলিশ এই ১৫ জনের নাম প্রকাশ করে থানায় তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন শরিফ উদ্দিন, সাইফুল ইসলাম, ইরফান উদ্দির আবির, রেজাউল করিম, ফয়সাল আলম অয়ন, জয় বড়ুয়া অসীম, মো. সরওয়ার হোসেন, মো. সাকিবুল হাসান, দুর্জয় চন্দ্র দাশ, মাহমুদ হাসান মাহিন, সিজয় বড়ুয়া, শওকত আলী, আব্দুল্লাহ আল মাহমুদ ও নাজমা আক্তার।

উপজেলার মিরসরাই থানার বিভিন্ন ইউনিয়নে বাড়ি এই ১৫ জনের।
নিয়োগপ্রাপ্ত সাকিবুল হাসান অনুভূতি জানাতে গিয়ে বলেন, কনস্টেবল পদে বিজ্ঞপ্তি প্রকাশের পর একটা দোকানে গিয়ে আবেদন করি। এরপর আমাদের যাছাই-বাছাইয়ের দিনক্ষণ জানানো হয়। মৌখিক, লিখিত, শারীরিক, মানসিক ও মেডিক্যালসহ সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আসলে চাকরিটা আমার খুব প্রয়োজন ছিল। মাত্র ১২০ টাকার বিনিময়ে সোনার হরিণ পাওয়ার চেষ্টা করি। অবশেষে সফল হয়েছি।

শরীফ, ইরফান, নাজমাসহ অন্যরা জানান, তারা দেশ ও জাতির জন্য কাজ করতে চান। সরকার তাদের ওপর যে দায়িত্বভার দিয়েছে তার যথাযথ মূল্যায়ন করে দেশ ও মানুষের সেবায় সারা জীবন কাজ করতে চান। চাকরী পেয়ে তারা অনেক খুশী।

মিরসরাই থানার ওসি আতিকুর রহমান জানান, সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও অনিয়ম-দুর্নীতিমুক্তভাবে এই ১৫ জন কনস্টেবল পদে চাকরি পেয়েছেন। চাকরি পেতে তাদের কারও কাছে ধরনা দিতে এমনকি কোনো টাকা-পয়সা লেনদেন করতে হয়নি। শুধু অনলাইনে আবেদন খরচ ১২০ টাকা, সেটাই লেগেছে।
সদ্য নিয়োগপ্রাপ্তদের সততার সাথে দায়িত্ব পালনের পরামর্শও দেন এই পুলিশ কর্মকর্তা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)