মঙ্গলবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » পুলিশ কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তদের শুভেচ্ছা জানালো মিরসরাই থানা
পুলিশ কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তদের শুভেচ্ছা জানালো মিরসরাই থানা
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে ১২০ টাকা দিয়ে আবেদন করে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ১৫ জন। সোমবার (১০ ফেব্রুয়ারি) মিরসরাই থানা পুলিশ এই ১৫ জনের নাম প্রকাশ করে থানায় তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।
নিয়োগপ্রাপ্তরা হলেন শরিফ উদ্দিন, সাইফুল ইসলাম, ইরফান উদ্দির আবির, রেজাউল করিম, ফয়সাল আলম অয়ন, জয় বড়ুয়া অসীম, মো. সরওয়ার হোসেন, মো. সাকিবুল হাসান, দুর্জয় চন্দ্র দাশ, মাহমুদ হাসান মাহিন, সিজয় বড়ুয়া, শওকত আলী, আব্দুল্লাহ আল মাহমুদ ও নাজমা আক্তার।
উপজেলার মিরসরাই থানার বিভিন্ন ইউনিয়নে বাড়ি এই ১৫ জনের।
নিয়োগপ্রাপ্ত সাকিবুল হাসান অনুভূতি জানাতে গিয়ে বলেন, কনস্টেবল পদে বিজ্ঞপ্তি প্রকাশের পর একটা দোকানে গিয়ে আবেদন করি। এরপর আমাদের যাছাই-বাছাইয়ের দিনক্ষণ জানানো হয়। মৌখিক, লিখিত, শারীরিক, মানসিক ও মেডিক্যালসহ সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আসলে চাকরিটা আমার খুব প্রয়োজন ছিল। মাত্র ১২০ টাকার বিনিময়ে সোনার হরিণ পাওয়ার চেষ্টা করি। অবশেষে সফল হয়েছি।
শরীফ, ইরফান, নাজমাসহ অন্যরা জানান, তারা দেশ ও জাতির জন্য কাজ করতে চান। সরকার তাদের ওপর যে দায়িত্বভার দিয়েছে তার যথাযথ মূল্যায়ন করে দেশ ও মানুষের সেবায় সারা জীবন কাজ করতে চান। চাকরী পেয়ে তারা অনেক খুশী।
মিরসরাই থানার ওসি আতিকুর রহমান জানান, সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও অনিয়ম-দুর্নীতিমুক্তভাবে এই ১৫ জন কনস্টেবল পদে চাকরি পেয়েছেন। চাকরি পেতে তাদের কারও কাছে ধরনা দিতে এমনকি কোনো টাকা-পয়সা লেনদেন করতে হয়নি। শুধু অনলাইনে আবেদন খরচ ১২০ টাকা, সেটাই লেগেছে।
সদ্য নিয়োগপ্রাপ্তদের সততার সাথে দায়িত্ব পালনের পরামর্শও দেন এই পুলিশ কর্মকর্তা।





মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা