রবিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে পৌর বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন
ঈশ্বরগঞ্জে পৌর বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ‘পৌর বাজার’ ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন কমিটির সভাপতি পদপ্রার্থী এ,কে,এম হারুন-অর-রশীদ হারুন। তিনি ‘ঘোড়া মার্কা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রবিবার বিকালে পৌর শহরের চাউল মহলে অবস্থিত ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে তিনি ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে তিনি জানান, জরুরি ভিত্তিতে ঈশ্বরগঞ্জ বাজারে পাহারাদারের মাধ্যমে সকল ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পাহারাদারদের মাসিক বেতন দেওয়ার ক্ষেত্রে পৌরসভার সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা। বাজারের প্রধান প্রধান সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা। পৌর বাজারকে সিসি ক্যামেরায় অন্তর্ভুক্ত করা। হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে জনস্বাস্থ্যমূলক খাদ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সচেতন করা। পৌর বাজারে টয়লেট, বাথরুম ও সুপেয় পানির ব্যবস্থা করা। ধর্ম-বর্ন সকল ব্যবসায়ীদের সামাজিক এবং ব্যবসায়িক নিরাপত্তা গ্রহণ। ব্যবসায়ীদের স্বার্থে (দিবা-রাত্রি) ওয়ানস্টপ সার্ভিস চালু করা, যেখানে মোবাইল নম্বর সংযুক্ত থাকবে। প্রতি রমজান মাসে সকল পণ্যের মূল্য ভোক্তাদের নাগালের রেখে বাজারে পণ্য ক্রয়-বিক্রয়ে ব্যবসায়ীদের সহযোগিতা করা।
প্রতি রমজান মাসে বাজার সমিতির উদ্যোগে সকল জনগোষ্ঠীর মধ্যে ইফতার সামগ্রী ও ইফতার বিতরণ। ব্যবসায়ীদের প্রয়োজনীয় অর্থ প্রাপ্তির ক্ষেত্রে ব্যাংক, বীমা, এনজিও’র সহিত সহযোগিতা প্রদান করার ঘোষণা দেন।
একেএম হারুন-অর-রশীদ হারুন আরও জানান, বাজার সমিতির কাজ করার প্রত্যয় নিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি পৌর বাজার ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে অংশগ্রহণ করে সভাপতি পদে পদপ্রার্থী হয়েছি। সংগঠন ও ব্যবসায়ী ভাইদের সহকারী হিসেবে বাজার সমিতির উন্নয়ন ও সমৃদ্ধির কথা মাথায় রেখে নিরলসভাবে কাজ করে যাবো।





ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা
ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই
ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার
প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ
অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ
ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত
ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার