শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ঢাকা বিভাগ » আটরশি দরবারে দুই হাজার চুলায় ঘণ্টায় রান্না হচ্ছে ৫ লাখ মানুষের খাবার
প্রথম পাতা » ঢাকা বিভাগ » আটরশি দরবারে দুই হাজার চুলায় ঘণ্টায় রান্না হচ্ছে ৫ লাখ মানুষের খাবার
রবিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আটরশি দরবারে দুই হাজার চুলায় ঘণ্টায় রান্না হচ্ছে ৫ লাখ মানুষের খাবার

--- মুহাম্মদ আতিকুর রহমান :: ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবারে শুরু হওয়া চার দিনব্যাপী উরসে আসা ভক্তদের জন্য করা হয়েছে বিশাল আয়োজন। দিন-রাত দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তদের জন্য প্রায় দুই হাজার সারি সারি সাজানো চুলায় একযোগে চলছে রান্না।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফজর নামাজের পর ফাতেহা শরীফ পাঠ ও তরিকতের আমল পালনের মধ্য দিয়ে উরসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি পবিত্র কুরআন তেলাওয়াত, জিকির আজগার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল এবং সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত চলছে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র উরসে দেশ-বিদেশের বিপুল সংখ্যক ভক্ত-মুরিদান অংশ নিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রান্নার কাজে নিয়োজিত রয়েছে কমপক্ষে ৩০ হাজার স্বেচ্ছাসেবক। কেউ রান্না করছেন ভাত, কেউ ডাল, কেউবা মাংস। প্রতি ঘণ্টায় রান্না হচ্ছে অন্তত ৫ লাখ মানুষের খাবার। রান্নার পর সারিবদ্ধভাবে রাখা হচ্ছে খাবার। সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট জায়গায়। সেখানে সারিবদ্ধভাবে ভক্তরা মাটির প্লেটে নিচ্ছেন তাদের খাবার। আবার খাওয়া শেষ করে যার যার মতো মাটির প্লেটগুলো ধুয়ে রাখছেন নির্দিষ্ট জায়গায়। লাখ লাখ মানুষের সমাগম হলেও নেই কোনো বিশৃঙ্খলা। সুন্দর পরিবেশে সম্পন্ন হয় এ উরসে।

বিশ্ব জাকের মঞ্জিলের কমিটি সূত্র জানায়, এখানে কমপক্ষে ৩০ হাজার স্বেচ্ছাসেবক আছেন, যারা রান্নার কাজে নিয়োজিত। অন্তত দুই হাজার চুলায় রান্নার কাজ চলছে। প্রতি ঘণ্টায় প্রায় ৫ লাখ ভক্তদের খাবারের ব্যবস্থা করা হয়। ২৪ ঘণ্টা ধরে এখানে রান্নার কাজ চলছে। মুসলমান সম্প্রদায়ের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের খাবারের আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। এখানে ভাত ও ডাল দিয়ে আলুর লাবড়া, গরু, খাসি ও মুরগিসহ দুম্বার গোস্ত রান্না করা হয়।

বিশ্ব জাকের মঞ্জিলের বৃহত্তর ফরিদপুরের কর্মী প্রধান মোঃ কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, এ বছরও লাখো আশেকান-জাকেরান ও ধর্মপ্রাণ ব্যক্তিরা বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরিফে উপস্থিত হয়েছেন। উরসে আসা সবার জন্য তবারকের ব্যবস্থা, রাত্রিযাপনের ব্যবস্থা ও বিভিন্ন যানবাহন পার্কিংয়ের জায়গার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। বিশ্বওলী হজরত মাওলানা শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু. ছে. আ.) কেবলাজান ছাহেবের স্থলাভিষিক্ত পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদী উরস চলাকালীন চার দিনই আশেকান জাকেরানদের সঙ্গে সাক্ষাৎ প্রদান করবেন। মঙ্গলবার ফজর নামাজ পর শাহসুফি ফরিদপুরী (কু. ছে. আ.) রওজা জিয়ারত করা হবে। এরপর বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চার দিনের এই উরস শরীফ। শনিবার ফজর নামাজের মধ্য দিয়ে শুরু হওয়া উরস মঙ্গলবার বিশ্বব্যাপী মঙ্গল কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।





ঢাকা বিভাগ এর আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে

আর্কাইভ