শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সন্ত্রাসীদের গুলিতে ডেকোরেশন ব্যবসায়ী গুলিবিদ্ধ
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সন্ত্রাসীদের গুলিতে ডেকোরেশন ব্যবসায়ী গুলিবিদ্ধ
শনিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে ডেকোরেশন ব্যবসায়ী গুলিবিদ্ধ

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে একদল অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে এক ডেকোরেশন ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে।
এছাড়াও ঐ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে একজনকে পেটানোর অভিযোগ মিলেছে।
শুক্রবার ২১ ফেব্রুয়ারি দুপুরে সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কাপ্তাই সড়কের পাশেই গশ্চি ধরের টেক এলাকায়। গুলিবিদ্ধ ব্যক্তি হলেন ঐ এলাকার গরিব উল্লাহ পাড়ার মোহরম আলীর ছেলে ডেকোরেশন ব্যবসায়ী ছালেহ আহমদ (৪২)।
এছাড়া তার ভাগিনা মুহাম্মদ জামশেদ (২৫) তুলে বেদড়ক পেটায় সন্ত্রাসীরা। জানা গেছে, ব্যবসায়ী সালেহ আহমদের কপালে এবং পায়ে ছররা গুলি লাগে। স্থানীয়রা উদ্ধার করে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে হঠাৎ দুটি কারে করে ঘটনাস্থলে আসেন ৭ থেকে ৮ জন সন্ত্রাসী। এরপর সালেহ আহমদ’কে লক্ষ্য করে গুলি করতে থাকেন তারা।
এসময় তার ভাগ্নে জামেশেদকে দোকান থেকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ সালেহ আহমদ বলেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী তিনি। তাদের ওপর একই দলের প্রতিপক্ষের লোকজন হামলা করেন। হামলাকারীরা বিএনপির চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী বলে অভিযোগ করেন। দুই মাস আগেও তার দোকানে হামলা ভাংচুর ও সরঞ্জাম নিয়ে যাওয়া অভিযোগ দেন তিনি।
এ বিষয়ে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন ঘটনার বিষয়টি জেনে সেখানে পুলিশ পাঠিয়েছেন। তুলে নেওয়া ব্যক্তিকে পুলিশ উদ্ধার করে হাসপতালে পাঠান। তবে পুলিশ যাওয়া আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত ব্যক্তিরা মামলা দিলে আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।





আর্কাইভ