শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩০ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে আওয়ামীলীগের গ্রুপিং রাজনীতির কারণে নেতাকে কুপিয়ে হত্যা
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে আওয়ামীলীগের গ্রুপিং রাজনীতির কারণে নেতাকে কুপিয়ে হত্যা
শনিবার ● ৩০ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে আওয়ামীলীগের গ্রুপিং রাজনীতির কারণে নেতাকে কুপিয়ে হত্যা

---
গাজীপুর জেলা প্রতিনিধ :: (১৭ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.১০মিঃ) গাজীপুরে এক আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে ৷

২৯ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে গাজীপুর মহানগরীর গাছা এলাকায় এ ঘটনা ঘটে৷ নিহতের নাম মোঃ শাহজাহান (৪২)৷ তিনি গাজীপুর মহানগরীর গাছা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ৷ শাহজাহান গাজীপুর সিটি করপোরেশনের ৩৬নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি ৷

নিহতের ভাই মফিজ উদ্দিন ও স্থানীয়রা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, গত কয়েকদিন আগে গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাত্রলীগ নেতা জুয়েল মন্ডল ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম শফিকের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয় ৷ এতে অন্তত ১০জন আহত হয় ৷ শুক্রবার শফিকুল ইসলাম শফিকের লোকজন সন্দেহ করে সংঘর্ষের সময় রমজান জুয়েল মন্ডলের পক্ষ হয়ে তাদেরকে গ্রুপের লোকজনকে মারধর করে ৷ এ ঘটনার প্রতিশোধ নিতে শুক্রবার রাত সাড়ে আটটায় সফিকুলের চাচা মজিবুরসহ তার লোকজন গাছা বাজারের একটি দোকানের সামনে রমজানকে মারধার করে ৷ রমজান বাড়িতে গিয়ে তার মামা শাহজাহানকে ঘটনাটি বলে ৷ পরে আহত ভাগিনাকে মাইক্রোবাস যোগে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে গাছা বঙ্গবন্ধু কলেজ মোড়ে পৌছলে প্রতিপক্ষ শফিকুল ইসলাম শফিক, মজিবুর, মোহাম্মদ আলী, আল-আমীন জুয়েলসহ ২০-২৫ জনের একদল লোক মাইক্রোবাসের গতিরোধ করে শাহজাহানকে টেনে হিছড়ে থেকে নামায় ৷ এসময় তারা শাহজাহানকে এলোপাথারি মারধর করতে থাকে ৷ এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যপুরি কোপানো হয়৷ হামলাকারীরা আহত শাহজাহানকে হাসপাতালে নিতে বাধা প্রদান করে ৷ প্রায় আধাঘন্টা ধরে শাহজাহান ওই স্থানে পড়ে ছিল ৷ পরে তার স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত ঢাকার উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় স্বজনরা ৷ সেখানে চিকিত্‍সাধীন অবস্থায় ৩০ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শাহজাহান মারা যায় ৷

স্থানীয়রা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানায়, যুবলীগ নেতা শফিক এলাকায় সিটি কাউন্সিলর লাদেন মামুন মন্ডল গ্রুপের প্রধান সহযোগী ৷ শনিবার দুপুরে নিহত শাহজাহানের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয় ৷

লাশের সুরতহাল প্রস্তুতকারী জয়দেবপুর থানার এসআই আনোয়ার হোসেন জানান, নিহতের মাথা, হাত, পা, বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে ৷

এ ব্যাপারে জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে ৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)