শিরোনাম:
●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » ধর্ষক ফাহিম ও রিমন চাকমার শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন
প্রথম পাতা » অপরাধ » ধর্ষক ফাহিম ও রিমন চাকমার শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন
সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্ষক ফাহিম ও রিমন চাকমার শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

--- স্টাফ রিপোর্টার :: আজ ২১ এপ্রিল, রাঙামাটি শহরের বনরূপা এলাকায় “কাউখালীর ধর্ষক ফাহিম ও রিমন চাকমা”এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে এক জোরালো মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচির আয়োজক ছিলো -সর্বস্তরের সচেতন শিক্ষার্থী ও নাগরিক সমাজ, রাঙামাটি।
সমাবেশে বক্তারা বলেন, মো. ওয়াহিদুজ্জামান রোমান, শিক্ষার্থী, রাঙামাটি সরকারি কলেজ “ধর্ষণ একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধির শেকড় উপড়ে ফেলতে হবে। আজকের ছাত্রসমাজ ঘুমিয়ে নেই, আমরা জেগে উঠেছি।”
সায়েদা ইসলাম সাদিয়া, শিক্ষার্থী, আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা “নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। আমি একটি নিরাপদ সমাজ চাই।”
আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক, আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা “আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে ধর্ষণ নামক অভিশাপ থাকবে না। কঠোর শাস্তিই এর একমাত্র প্রতিকার।
আবরাজ সালেকিন রাফি, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় “আমরা শুধু বিচার নয়, দ্রুত বিচার চাই। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হোক।”
মো. ইমাম হোছাইন ইমু, শিক্ষার্থী, রাঙামাটি সরকারি কলেজ: “এই আন্দোলন শুধু রাঙামাটির নয়, সারাদেশের প্রতিধ্বনি। ‘ধর্ষণের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ এখন সময়ের দাবি।”
কামাল উদ্দীন, সমাজসেবক ও ছাত্র উপদেষ্টা “জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ধর্ষক যেন ঘৃণ্য অপরাধী হিসেবে চিহ্নিত হয়, এটাই হোক আমাদের শপথ।”
মো. সাউবান, শিক্ষার্থী, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় “ধর্ষণ একটি ব্যক্তি নয়, পুরো সমাজকে কলঙ্কিত করে। আমরা যারা শিক্ষার্থী, আমরা এখন আর চুপ করে বসে থাকব না। আমাদের মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে ধর্ষকদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাঙামাটি আজ একটি প্রতিবাদের নাম।”
মো. জুনায়দুল ইসলাম, সমাজ সচেতন নাগরিক “যেখানে অন্যায়, সেখানেই প্রতিরোধ—এই নীতি নিয়ে আজ আমরা এখানে একত্র হয়েছি। ধর্ষণ শুধু একজন নারীকে নয়, পুরো জাতিকে আহত করে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সমাজে এ অপরাধ আরও বাড়বে। আমরা চাই এই রক্তচক্ষু ভেদ করে ন্যায়ের আলো আসুক।”
সমাবেশে বিভিন্ন প্রতিবাদী স্লোগান ছড়িয়ে পড়ে চারদিকে, যেমন:
“সারাবাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে”
“একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর”
“ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই”
“আমরা সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই”
“No means No, Yes means Yes”
“আমার বোন ধর্ষিতা কেন? প্রশাসন জবাব চাই”
কর্মসূচির মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয় -সমাজে ধর্ষকের কোনো স্থান নেই। দোষীদের কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. জালাল উদ্দীন।





আর্কাইভ