শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে দুইজন বিএডিসি সার ডিলারের লাইসেন্স বাতিলের সুপারিশ
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে দুইজন বিএডিসি সার ডিলারের লাইসেন্স বাতিলের সুপারিশ
বুধবার ● ১৩ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে দুইজন বিএডিসি সার ডিলারের লাইসেন্স বাতিলের সুপারিশ

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার দুইজন বিএডিসি সার ডিলারের তথ্য গোপনের বিষয়ে তদন্তে সত্যতা পেয়েছে তদন্ত দল। গত ৩০ জুন প্রকাশিত তদন্ত প্রতিবেদনে ওই দুইজন ডিলারের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে। এমন ঘটনায় এলাকায় ব্যাপক তোলপারের সৃষ্টি হয়েছে।

বিএডিসি রাজশাহী অঞ্চলের যুগ্মপরিচালক (সার) মো: জুলফিকার আলী স্বাক্ষরিত সুপারিশপত্রের মাধ্যমে জানা যায় যে, আত্রাই উপজেলার নওদুলী বাজারে নিয়োগকৃত বিএডিসির সার ডিলার দুই ভাই মো: স¤্রাট হোসেন ও আব্দুল হালিমের বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ প্রদান করে। সেই অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে তদন্তে গিয়ে নওদুলী বাজারে ওই ডিলারদের সার সংরক্ষণ ও বিক্রয়ের জন্য কোন গুদাম ও বিক্রয়কেন্দ্র পাওয়া যায়নি। পরিদর্শনকালে পালসা এলাকায় অবস্থিত মেসার্স নূরবানু ফিলিং স্টেশনে সার ও বীজ বাখার মতো তাদের কোন গুদাম বা বিক্রয়কেন্দ্র পাওয়া যায়নি। এছাড়া সারের মজুদ রেজিস্ট্রার, বিক্রয় রেজিস্ট্রার, সাইনবোর্ড ও মূল্য তালিকা তারা দেখাতে পারেননি। অপরদিকে স¤্রাট হোসেন বিএডিসির বীজ ও সার ডিলার হওয়া সত্ত্বেও স্থানীয় সরকার আইন-২০০৯অনুযায়ী ডিলারশিপ প্রত্যাহার না করেই তথ্য গোপন করে ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান নির্বাচিত হন।

যার ফলে এলাকাবাসী তার ডিলারশিপ বাতিল চেয়ে আবেদন দাখিল করেন। এমতাবস্থায় বর্ণিত ডিলারদের বিরুদ্ধে আণীত অভিযোগের তদন্তে প্রতীয়মান হয় যে, বিএডিসির বীজ ডিলার হতে বিএডিসির সার ডিলার নিয়োগ ও সার বিতরণ পদ্ধতি এবং শর্তাবলী লংঙ্ঘিত হয়েছে। যার ফলে শর্তাবলীর ২৪ নম্বর ধারা মোতাবেক তাদের সার ডিলার লাইসেন্স বাতিলের পর্যায়ে পড়ে।

এই বিষয়ে স¤্রাট হোসেন জানান স্থানীয় কিছু মানুষ তাকে সামাজিক ভাবে হেয় করতেই মিথ্যে অভিযোগ করেছে। এছাড়া কর্মচারী দিয়ে ব্যবসায়ী কর্মকান্ড পরিচালনা করতে গিয়ে কিছুটা ত্রুটির সৃষ্টি হয়েছিলো। ইতিমধ্যেই সকল ত্রুটি সমাধান করা হয়েছে। পরবর্তি সময়ে একাধিবার কৃষি কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা আমার সার বিক্রয় ও সংরক্ষণের স্থানগুলো পরিদর্শন করেছেন এবং পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছেন।

আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার মুঠোফোনে জানান বিএডিসির লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি তাদের তদন্ত সম্পন্ন করেছেন। সুপারিশপত্রও প্রদান করেছেন। পরবর্তিতে উপজেলার সার ও বীজ মনিটরিং কমিটি সভায় উপরের বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে তা প্রেরণ করা হবে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি মো: রাকিবুল হাসান জানান উপরের বিষয়ে পুনরায় সরেজমিনে গিয়ে পরিদর্শন সাপেক্ষে কমিটির সভায় গৃহিত সিদ্ধান্ত প্রেরণ করা হবে।





আর্কাইভ