শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » ঢাকা » সরকার পতিত সরকারের ছেড়া জুতা পায়ে দিয়ে হাঁটার চেষ্টা করছে
প্রথম পাতা » ঢাকা » সরকার পতিত সরকারের ছেড়া জুতা পায়ে দিয়ে হাঁটার চেষ্টা করছে
শুক্রবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকার পতিত সরকারের ছেড়া জুতা পায়ে দিয়ে হাঁটার চেষ্টা করছে

--- বিপ্লবী যুব সংহতি আহবানে জাতীয় যুব কনভেনশনের প্রধান অতিথি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন আমাদের সমর্থিত অন্তর্বর্তী সরকার পতিত সরকারের ছেড়া জুতা পায়ে দিয়ে চলার চেষ্টা করছে।তাদের কারও কারও মধ্যে ছোট ছোট হাসিনা হয়ে উঠার কর্তৃত্ববাদী প্রবনতা দেখা যাচ্ছে।
তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী গণ -অভ্যুত্থানে তরুন যুবারা দ্রোহের যে আগুন জ্বেলে দিয়েছিন গত গত ১৪ মাস ধরে সরকার তাতে কেবল পানি ঢেলে চলেছে। তরুণ যুবারা ধারাবাহিকভাবে প্রতারিত হয়ে আসছে।
গণ- অভ্যুত্থানে যুবরা অধিকার প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিল গত এক বছরে তা হতাশায় পর্যবসিত হয়েছে। গত এক বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনার অনেকখানি খেয়ে ফেলেছে। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, অনেকেই তরুণদেরকে ব্যবহার করেন, কিন্তু তাদের অধিকার দিতে চাননা।নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতেই তারা যুবশক্তিকে মবসন্ত্রাসহ নানা অপকাজে ব্যবহার করে আসছ।তিনি এই অবস্থার পরিবর্তনে তরুণ যুবশক্তিকে রাজপথে জেগে থাকার আহবান জানান। তিনি আশা করেন, তরুন যুবরা কোনভাবেই তাদের প্রতিবাদ প্রতিরোধের আত্মাকে নষ্ট হতে দেবেনা।
তিনি সরকারকে তাদের জানা অজানা এজেন্ডা গুটিয়ে এনে বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় আগামী ফেব্রুয়ারীতে অবাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠানেই যাবতীয় মনোযোগ কেন্দ্রীভূত করার আহবান জানান।তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, ফেব্রুয়ারীর নির্বাচন ঝুঁকিতে পড়লে দেশ অভূতপূর্ব বিপদের মধ্যে নিক্ষিপ্ত হবে।
কবি মোহন রায়হান বলেন, তরুন যুবশক্তিই আমাদের প্রাণ।যুগে যুগে তারাই দ্রোহের আগুন জ্বালিয়ে এসেছে। আমাদের গণ- অভ্যুত্থানে তারাই ছিল আমাদের ভরসার যায়গা।গণ- অ’ভ্যুত্থান
যাতে ব্যর্থ না হয় তার জন্য যুবশক্তিকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অর্থনীতিবিদ অধ্যাপক রাশেদ আল তিতুমীর বলেন,বৈষম্য বিলোপ করতে না পারলে গণ- অভ্যুত্থানের সাফল্য ব্যর্থ হয়ে যাবে।তিনি তরুন যুবকদের কর্ম সংস্থানসহ মানবিক জীবনের জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহনের দাবি জানান।
নৃ - বিজ্ঞানী ড. মোশরেকা অদিতি হক বলেন, ইতিহাসে অনেক বিপ্লব, অভ্যুত্থান তার বিপ্লবী সন্তানদের খেয়ে ফেলেছে।আমরাও
এই বিপদের মধ্যে আছি।বিপ্লবের নামে আমাদের গৌরবের অর্জনকে অস্বীকার করার প্রবনতা দেখা যাচ্ছে। দেশকে পিছনে টানার অপচেষ্টা চলছে।যুবশক্তিকে এসব অপতৎপরতা বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখতে হবে।নিজেদের অধিকার আর মুক্তির জন্য যুব জাগরণ ঘটাতে হবে।
বিপ্লবী যুব সংহতির আহবানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় যুব কনভেনশন অনুষ্ঠিত হয়।সারা দেশ থেকে আট শতাধিক যুব প্রতিনিধি দিনব্যাপী এই কনভেনশনে অংশগ্রহণ করেন। ‘যুবপ্রাণ জাগিয়ে তুলুন, অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠা করুন’ এই মূল শ্লোগানে যুব কনভেনশন অনুষ্ঠিত হয়।
যুব কনভেনশন প্রস্তুতি কমিটির আহবায়ক বাবর চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্যসচিব মীর রেজাউল আলমের সঞ্চালনায়
কনভেনশন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, বিশিষ্ট অর্থনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিশিষ্ট নৃ- বিজ্ঞানী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোশরেকা অদিতি হক।
যুব কনভেনশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য নারী নেত্রী বহ্নিশিখা জামালী, আকবর খান, কৃষক নেতা আনছার আলী দুলাল, শ্রমিক নেতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সাইফুল ইসলাম।
কনভেনশনের দ্বিতীয় অধিবেশনে যুব অধিকার ও ইনসাফ ইনসাফ প্রতিষ্ঠায় জাতীয় যুব কনভেনশনের ঘোষণা দাবিনামা গ্রহণ করা হয়।
উদ্বোধনী অধিবেশনের পর যুব কনভেনশনের র‌্যালী অনুষ্ঠিত হবে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে র‌্যালী হাইকোর্ট, তোপখানা রোড, পুরানা পল্টন, বিজয়নগর হয়ে আবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এসে সমাপ্ত হয়।
এর আগে সকালে সমবেতকন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কনভেনশন শুরু হয়।কনভেনশনে শোক প্রস্তাব পেশ করেন যুবনেতা রাশেদুল ইসলাম রাসেল।





ঢাকা এর আরও খবর

তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন

আর্কাইভ