শিরোনাম:
●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
রাঙামাটি, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী
রবিবার ● ১৬ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী

--- মুহাম্মদ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার :: শিশু শিক্ষার্থীদের মেধা যাচাই ও প্রতিযোগিতায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গাজীপুরের অন্যতম হ্যাভেন টাচ অরগানাইজেশান কর্তৃক আয়োজিত বেসরকারি বৃত্তি প্রকল্প ‘শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবীথি এলাকার কাজী আজিমউদ্দিন কলেজ রোডস্থ সরাসরি টাঙ্গাইল হতে পরিচালিত শহীদ ক্যাডেট একাডেমি গাজীপুর শাখায় এবং সামারডেইল এলিমেন্টরি স্কুল ভবনসহ মোট ৫টি কেন্দ্র বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে গাজীপুর মহানগরের ১৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের পনেরশো শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত দুটি শিফটে পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন কালীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া, শ্রীপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম, দৈনিক বাংলাভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, সাপ্তাহিক ঘটনার আড়ালের ভারপ্রাপ্ত সম্পাদক রুবেল সরকার, ভাষা শহীদ কলেজের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, গাজীপুর রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ রবিউল ইসলাম, ইউসিএমএএস এ্যাবাকাস একাডেমির প্রশাসনের শামীমা আক্তার (লাকি) প্রমুখ।

অভিভাবক ও শিক্ষার্থীরা জানায়, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ও সার্বিক ব্যবস্থাপনায় তারা সন্তুষ্ট।

অভিভাবকরা আরো জানান, সরকারিভাবে কোন বৃত্তি পরীক্ষা না থাকায় বেসরকারি এ বৃত্তি পরীক্ষাই শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের অন্যতম মাধ্যম। এতে শিক্ষার্থীদের পরীক্ষা ভীতি দূর হয় এবং প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়। বেসরকারি এ বৃত্তি গুলো অব্যাহত থাকুক।
সরেজমিনে সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান গিয়ে দেখেন, আনন্দ ও উৎসব মুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বাহিরে ভীড় করছেন অভিভাবকরা। এমন আয়োজন খুশি তারা।

কেন্দ্র সচিব সাখিনাজামান বর্না জানান, বৃত্তি পরীক্ষায় ৬১ জন কক্ষ পরিদর্শক ও ১৬ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শহীদ ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠা ও চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম জানান, তারা ২০১১ সাল থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছেন। এইবার চাঁদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ বিভিন্ন জেলা থেকে অনলাইনে, অফলাইনে আবেদন করে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করে। এবারের পরীক্ষার ফলাফল চলতি বছরের ডিসেম্বর শেষ সপ্তাহে ঘোষণা করা হবে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ