শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৯ মে ২০১৬
প্রথম পাতা » পাবনা » বেতন-ভাতার দাবিতে ঈশ্বরদীতে পৌর কর্মচারীদের মানববন্ধন
প্রথম পাতা » পাবনা » বেতন-ভাতার দাবিতে ঈশ্বরদীতে পৌর কর্মচারীদের মানববন্ধন
সোমবার ● ৯ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেতন-ভাতার দাবিতে ঈশ্বরদীতে পৌর কর্মচারীদের মানববন্ধন

---

ঈশ্বরদী প্রতিনিধি :: (২৬ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.০০মিঃ) পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সুবিধাসহ সকল সরকারি সুবিধা সরকারি রাজস্ব তহবিল থেকে প্রদানের দাবিতে সোমবার দুপুরে ঈশ্বরদী পৌর কর্মকর্তা-কর্মচারীরা শহরের পোষ্ট অফিস মোড়ে মানববন্ধন ও পথসভা করেন৷পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি তৌহিদুল আলম সেলিম বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন, সাধারন সম্পাদক মাসুদ উল আলম, সহ-সভাপতি মুর্শেদ হাসান কল্লোল, সচিব জহুরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আব্দুল আওয়াল, ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান অঞ্জন, সৈকত হাসান টোনা, আব্দুল কাদের ও আবু সাঈদ বাবলু ৷ বক্তারা বলেন, সম্মানিত পৌর নাগরিকদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবাদানকারী একমাত্র প্রতিষ্ঠান পৌরসভা৷ নগরায়নের অন্যতম বাহক, আধুনিক নগরায়ন ও ডিজিটাল রাষ্ট্র গঠনে যার ভুমিকা অনিস্বীকার্য৷ উপজেলাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা সরকারের রাজস্ব তহবিল হতে বেতন-ভাতা ও পেনশন সুবিধা পেয়ে থাকেন৷ অথচ জনসেবকের মূল দায়িত্ব পালনকারী সংস্থা স্থানীয় সরকারের মূল প্রতিষ্ঠান পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এসব সুবিধা থেকে বঞ্চিত৷ মানববন্ধন থেকে একই সাথে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা জরুরী ভিত্তিতে প্রদানেরও দাবি জানানো হয়৷ মানববন্ধন ও পথসভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়৷





আর্কাইভ