শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » শাশুড়ি হত্যার দায়ে পুত্রবধুর ফাঁসি
প্রথম পাতা » গাজিপুর » শাশুড়ি হত্যার দায়ে পুত্রবধুর ফাঁসি
মঙ্গলবার ● ১০ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শাশুড়ি হত্যার দায়ে পুত্রবধুর ফাঁসি

---
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৭ বৈশাখ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা৭.১০মিঃ)  গাজীপুরে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধুকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত ৷

১০ মে মঙ্গলবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ.কে.এম এনামুল হক জনাকীর্ন আদালতে এ রায় প্রদান করেন৷ রায়ে দন্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়৷

ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি রোজিনা বেগম (২০) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক উত্তরপাড়া এলাকার মোঃ পারভেজের স্ত্রী৷ তার বাবার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর থানার ভারুয়ামারী গ্রামে৷ বাবার নাম মৃত ফজলুল হক৷

গাজীপুরের পিপি মোঃ হারিছ উদ্দিন আহমদ বলেন, ২০১৫ সালের ১৫ জানুয়ারি বৃহস্পতিবার পারভেজ তার স্ত্রী ও মাকে বাড়িতে রেখে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায় এবং সেখানে সে রাত্রিযাপন করে৷ পর দিন ১৬ জানুয়ারি শুক্রবার সকালে বাড়ি ফিরে তার মায়ের ঘরে তালাবদ্ধ দেখতে পায়৷ এসময় তার স্ত্রী রোজিনাকে জিজ্ঞাসাবাদ করলে সে একেক সময় একেক কথা বলে৷ এক পর্যায়ে রোজিনা পালানোর চেষ্টা করে৷ তখন এলাকার লোকজনের সহযোগিতায় রোজিনাকে আটক করা হয়৷ পরে পারভেজ তার মায়ের লাশ ঘরের বিছানায় পড়ে থাকতে দেখে৷

রোজিনাকে জিজ্ঞাসাবাদে সে জানায়, ঝগড়ার কারণে বাড়িতে লোকজন না থাকার সুযোগে ঘটনার দিন বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে শাশুড়িকে ঘুমন্ত অবস্থায় পেয়ে কুড়াল দিয়ে মাথায় কুপিয়ে হত্যা করে৷ খবর পেয়ে পুলিশ রোজিনাকে গ্রেফতার করে৷

এ ঘটনায় নিহতের ছেলে পারভেজ বাদি হয়ে তার স্ত্রী রোজিনাকে আসামি করে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করে৷

মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ৩১ মে রবিবার কালিয়োকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (এসআই) মোঃ সাইফুল আলম আসামি রোজিনাকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন৷

মামলায় ১৩জন স্বাক্ষীর সাক্ষগ্রহণ করা হয়৷ দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার আদালত এ রায় প্রদান করেন৷

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি মোঃ হারিছ উদ্দিন আহমদ, আসামি পক্ষে ছিলেন মোস্তাফিজুর রহমান মিন্টু ৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ