মঙ্গলবার ● ১০ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড
গাজীপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৭বৈশাখ ১৪২৩: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৯মিঃ) গাজীপুরে দু’টি ঝুটের গুদামে অগ্নিকান্ডে মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট কর্মীরা প্রায় ৪ ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনেন৷
১০ মে মঙ্গলবার ভোর রাতে গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ আগুনে ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মালিকদের৷
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ হাসিবুর রহমান জানান, মহানগরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে বিল্লাল হোসেন ও বাচ্চু বিশ্বাসের দু’টি ঝুট গুদামে আগুন লাগে৷ আগুন মুহূর্তের মধ্যে পুরো গুদামে ছড়িয়ে পড়ে৷ খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ৪ ঘন্টা চেষ্টা করে আগুন মঙ্গরবার সকাল ৯টার দিকে নিয়ন্ত্রেণে আনে ৷ আগুনে ওই দুই গুদামের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়৷ ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে৷ কোনো হতাহতের খবর পাওয়া যায়নি৷





গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন